News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলা মণিপুরী বস্তিতে জুয়া খেলাকে কেন্দ্র করে গুলির লড়াই, আহত ৫
Image

বড়জলা মণিপুরী বস্তিতে জুয়া খেলাকে কেন্দ্র করে গুলির লড়াই, আহত ৫

Police encounterনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ দুষৃকতীদের বন্দুকের গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে ৫ জন যুবক আহত হয়েছেন৷ বৃহস্পতিবার গভীর রাতে আগরতলা শহরের বড়জলা মণিপুরী পাড়ায় এই ঘটনা ঘটেছে৷ জানা গেছে, জুয়া খেলার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে বড়জলা মণিপুরী বস্তীতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
রাত দুপুরে শহরের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকা গুলোতে সমাজদ্রোহীদের উৎপাত ক্রমশই বৃদ্ধি পেতে চলেছে৷ পুলিশি নিষ্ক্রিয়তার দরুণ সমাজদ্রোহীদের এই ঠেকগুলোতে প্রায়ই ঘটছে অসামাজিক ঘটনা৷ বৃহস্পতিবার রাতে অনুরূপ একটি ঘটনা ঘটে স্মার্ট আগরতলার বড়জলার মণিপুরী পাড়ায়৷ এই ঘটনায় দুষৃকতীদের ছোড়া বন্দুকের গুলিতে গুলিবিদ্ধ হয় এক যুবক৷ এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে আরো চার যুবক আহত হন৷ আহতদের সকলকেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, জুয়া খেলার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে৷ গত বেশ কিছুদিন যাবতই জুয়ার ভাগবাটোয়ারা নিয়ে দ্বিমত সৃষ্টি হওয়ায় বড়জলা এলাকার ছিটকে মস্তানরা দুটো দলে ভাগ হয়ে যায়৷ প্রায় প্রতি রাতেই এই দুটো সমাজদ্রোহী দলের মধ্যে পরস্পরের মধ্যে হুমকি, পাল্টা হুমকি চলতে থাকে৷ বৃহস্পতিবার রাতের ঘটনার সূত্রপাতও একে কেন্দ্র করেই এইক সমাজদ্রোহী দলের বন্দুকের ছোড়া গুলিতে আহত হন অপর সমাজদ্রোহী দলের দিব্যেন্দু সিং৷ তার হতে গুলি লাগে৷ এছাড়া দিব্যেন্দুর দলেরই অন্য চার যুবক বিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন৷ রাতেই আহতদের জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ শুক্রবার সকালে ধারালো অস্ত্রের আঘাতে আহত তথা জিবি হাসপাতালে চিকিৎসাধীন উত্তম সরকারের বাড়ির লোকজন জানান, গভীর রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ ঘর থেকে বেরুনোর ৫ মিনিটের মধ্যেই ঘটে এই মারপিটের ঘটনা৷
এই ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত গ্রেপ্তারের কোন সংবাদ নেই পুলিশের কাছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ রামনগর ফাঁড়ির পুলিশ সময় মতো ঘটনাস্থলে পৌঁছায় নি৷ ফলে সমাজদ্রোহীরা নিরাপদেই এলাকা ছেড়ে অন্যত্র কেটে পড়তে সক্ষম হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top