নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ যন্ত্রণায় কাতর গোটা গ্রামবাসী৷ কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম ঘিলাতলী পঞ্চায়েতের অধীন রামকুমার ঠাকুর পাড়া এলাকার প্রায় ৭০ থেকে ৮০ পরিবারের বসবাস৷ তাদের অভিযোগ দীর্ঘ পাঁচ-ছয় বছর বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট৷ সে যন্ত্রণার কথা কল্যাণপুরের বিদ্যুৎ নিগম অফিসে বার কয়েক জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি৷ শীতকালে তো একরকম বর্ষা প্রতিনিয়ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে গোটা এলাকা৷ কারণ এলাকার মধ্যে ৭০-৮০ পরিবারের বিদ্যুতের জন্য যে ট্রান্সফরমার থাকার তা না থাকায় ওভারলোড হওয়ার ফলে সব সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ট্রান্সফরমারগুলো৷ ক্ষতি হলে সারাইয়ের কোন উদ্যোগ নেই৷ এছাড়া অভিযোগ হল বিগত তিনদিন ধরে অন্ধকারে কাটতে হচ্ছে গোটা এলাকার মানুষ জন৷ এমনিতে গরম, শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকদিন অসুস্থ হয়ে যাচ্ছে৷ পড়াশুনাও করতে পারছে না ছাত্রছাত্রীরা৷ তারা জানায় বিদ্যুৎ নিগমে সারাইয়ের জন্য ফোন করা হলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে৷ ওভার লোডের ফলে ঝলসে গেছে ট্রান্সফরমারের তার সহ যন্ত্রপাতি৷ দাবি উঠেছে ট্রান্সফরমার ভাল করে বসানো৷ তাছাড়া অবিলম্বে যদি বিদ্যুৎ আসে এলাকাবাসী একত্রিত হয়ে রাস্তা অবরোধ বসবে বলে হুমকি দিয়েছে৷
বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল পশ্চিম ঘিলাতলীর একাংশ ভোক্তা, ক্ষোভ
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















