News Flash

  • Home
  • Uncategorized
  • নিকুঞ্জ বর্মন হত্যা, কংগ্রেসের ডাকে সোমবার খোয়াইয়ে ১২ ঘন্টার বন্ধ
Image

নিকুঞ্জ বর্মন হত্যা, কংগ্রেসের ডাকে সোমবার খোয়াইয়ে ১২ ঘন্টার বন্ধ

Exif_JPEG_420নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ জুন ৷৷ খোয়াইয়ের লালছড়া নিবাসি দিনমজুর শ্রমিক নিকুঞ্জ বর্মণের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা৷ সে সাথে তিনি দাবি তুলেন যে দুজন পুলিশ অফিসার এ হত্যাকান্ডটি উপভোগ করল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরও গ্রেপ্তার করতে হবে৷ শুক্রবার দুপুরে প্রদেশ সভাপতি বীরজিৎ  সিনহা নিকুঞ্জ বর্মণের বাড়িতে আসে৷ ওনার সঙ্গে ছিলেন এসটি কংগ্রেসের চেয়ারম্যান  সচিত্র দেববর্মা, যুব নেতা বাপ্ঢু চক্রবর্তী ও পূজন বিশ্বাস৷ কংগ্রেস নেতারা প্রয়াত নিকুঞ্জ বর্মণের বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানায়৷ পরে যেখান থেকে তারা খোয়াইয়ের পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে মিলিত হয়ে নিকুঞ্জের খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়৷ রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি তাদের দলীয় এক কর্মীকে পিটিয়ে  হত্যা করা হয়েছে বলে দাবি করেন৷ এই ধরনের হত্যাকান্ডের তীব্র নিন্দা করেন তিনি৷ সংবাদ মাধ্যমকে বীরজিৎ সিনহা জানান একটি পশুকে মারলেও সাধারণ মানুষ তাতে বাধা দেয় কিন্তু নিকুঞ্জকে হত্যা করার সময় দুজন পুলিশ অফিসার এই হত্যাকান্ডটি দেখেও এগিয়ে আসেননি৷ প্রদেশ সভাপতি দাবি করেন ঐ একই অপরাধে  সাব ইন্সপেক্টর রণজিৎ দেববর্মা এবং সহকারী সাব ইন্সপেক্টর রবীন্দ্র দাসক্যে গ্রেপ্তার করতে হবে৷ আর তা না হলে  কংগ্রেস আন্দোলনে যাবে৷ পরে খোয়াই কংগ্রেস ভবনে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে বীরজিৎবাবু সস্তা রাজনীতি করার জন্য  আগামী সোমবার ১২ ঘন্টার জন্য বনধ্ এর ঘোষণা দেন৷  পাশাপাশি  তিনি জানান এই বনধের পিকেটিং করার জন্য তিনি থাকবেন এবং পরিষদীয় দলের নেতা গোপাল রায় থাকবেন৷  আগরতলা থেকে আনা হবে যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের নেতা ও নেত্রীদের৷ বীরজিৎবাবু জানান নিহত যুবকের পরিবারটিকে ক্ষতিপূরম দেবার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনাও করবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top