News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহর ও উদয়পুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই
Image

কৈলাসহর ও উদয়পুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই

death electric shockনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ জুন৷৷ সৌদি আরব যাওয়া হল না কৈলাসহরের রাঙ্গুটিয়া গ্রামের যুবক জাকির হুসেনের৷ বিদ্যুৎ নিগমের গাফিলতির দরুণ বিদ্যুৎ স্পৃষ্টে তার জীবন দীপ নিভে গিয়েছে৷ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে৷ মামলা করা হয়েছে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে৷
সংবাদে প্রকাশ, কৈলাসহরের ইরানী থানার অধীন রাঙ্গুটিয়া গ্রামের জাকির হুসেন সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিয়েছিল৷ শনিবার সকালে তারা বিদেশ যাত্রা করার কথা৷ সেই মোতাবেক টিকিক সহ অন্যান্য আনুসঙ্গিক সমস্ত প্রস্তুতি চূড়ান্ত৷ শুক্রবার সকালে বাড়ির কাছেই পুকুরের পাড়ে জঞ্জাল পরিস্কার করতে যায় জাকির হুসেন৷ সেখানে আগে থেকেই বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়ে রয়েছিল৷ জঞ্জালের মাঝে পড়ে থাকায় সেটি তার নজরে আসেনি৷ আচমকা ঐ তারের সংস্পর্শে চলে যায় জাকির৷ তাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে৷ দীর্ঘসময় সে পুকুর পাড় থেকে ফিরে আসেনি৷ পরে ঐ পুকুর পাড়ে এক প্রতিবেশী দেখতে পান জাকিরের মরদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তার বাড়িতে৷ বাড়ির লোকজন গিয়ে বিদ্যুৎ লাইন ছিন্ন করে মৃতদেহ উদ্ধার করে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ একই সঙ্গে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷ এই বিষয়ে বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসে অভিযোগ জানানো হয়৷ পাশাপাশি ইরানী থানায় একটি মামলা করা হয়েছে৷ প্রসঙ্গত, কৈলাসহরের বিভিন্ন এলাকায় বহু পুরানো বিদ্যুতের তার রয়েছে৷ সেগুলি বিপদের ঝুকিতে৷ যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে৷ তাছাড়া সম্প্রতি বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়েছে৷ কৈলাসহরের প্রধান সড়কের উপর সেদিন তার ছিড়ে পড়েছিল৷ ভাগ্যক্রমে তখন সেখানে লোকজন না থাকায় অল্পেতে রক্ষা৷ এছাড়াও বিভিন্ন ট্রান্সফরমার বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ সেগুলিতে গবাদী পশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছে৷ এইসব বিষয়ে স্থানীয় জনগণ বহুবার বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসকে অবহিত করার পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ এদিকে, বিদ্যুৎ নিগমের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ কাজকর্মও তারা ঠিকঠাকভাবে করছেন না৷ কোথাও বিদ্যুৎ বিভ্রাট কিংবা গোলযোগ দেখা দিলে কল দেওয়া হলে নিগমের কর্মীরা সেই কল এর কোন সাড়া দেননা৷ এই সব বিষয় নিয়ে বিদ্যুৎ নিগমের উদাসীনতায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷
এদিকে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল আরও এক ব্যক্তি৷ ঘটনা উদয়পুরের চন্দ্রপুর কলোনী এলাকায়৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে৷ খুব ভদ্র ও শান্ত স্বভাবের সমীর দে (৫৪) এদিন বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন৷ জানা গিয়েছে, শুক্রবার বিকাল আনুমানিক চারটা নাগাদ চন্দ্রপুর সাত নং কলোনীর বাসীন্দা চন্দন সাহার বাড়িতে ওয়েরিং এর কাজ করছিলেন সমীরে দে৷ ওয়েরিং করার সময় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সমীরবাবু৷ এরপর চন্দন সাহার পরিবার খবর দেয় সমীরবাবুর বাড়িতে৷ সমীরবাবুর ছেলে সহ এলাকার কয়েকজন ছুটে আসেন চন্দন সাহার বাড়িতে৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে, ময়নাতদন্তের পর আগামীকাল মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ এদিকে আর কে পুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করেছে৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top