News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলীর প্রতিবাদে সুকলে তালা ধনপুরে
Image

শিক্ষক বদলীর প্রতিবাদে সুকলে তালা ধনপুরে

school lockedনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকা ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক বদলির প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্রীরা সোমবার স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে৷ জানা যায়, বিদ্যালয় থেকে শিক্ষক বদলির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই ছাত্রীদের মধ্যে ক্ষোভ ধূমায়িত হচ্ছিল৷ সোমবার এই ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটে৷ অবিলম্বে শিক্ষকের বদলি প্রত্যাহার করে নেওয়ার দাবিতেই ছাত্রীরা সুকলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে সামিল হয়৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান৷ বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতারা ঘটনাস্থলে গিয়ে অবরোধ প্রত্যাহার করে নিতে হুলিয়া জারি করে৷ রক্তচক্ষু উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যায় ছাত্রীরা৷ এসএফআইয়ের ভূমিকায় তীব্র ক্ষোভও প্রকাশ করেছে আন্দোলনকারীরা৷ স্থানীয় সূত্রে জানা গেছে, একজন শিক্ষক বদলি করা হলেও বিকল্প শিক্ষককে সেখানে নিযুক্তি পত্র দেওয়া হয়েছে৷ দুর্ভাগ্যের বিষয় হল ঐ শিক্ষক এখনো যোগ দেননি৷ পড়ে সমস্যা চরম আকার ধারণ করেছে৷ অভিযোগ, ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট চলেছে৷ শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের পঠনপাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ বিষয়টি ছাত্রীদের তরফে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরেও আনা হয়েছে৷ কিন্তু তাতে কোন সাড়া মিলেনি৷ সে কারণেই বাধ্য হয়ে বিদ্যালয়ের ছাত্রীরা সোমবার সুকলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ অবশ্য শেষ পর্যন্ত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্রীরা আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেয়৷ অবিলম্বে দাবি পূরণ করা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top