News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গে কংগ্রেসের সাথে জোট ইস্যুতে সিপিএম রাজ্য কমিটির বৈঠকে ঝড়
Image

বঙ্গে কংগ্রেসের সাথে জোট ইস্যুতে সিপিএম রাজ্য কমিটির বৈঠকে ঝড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস জোট ইস্যু নিয়ে ত্রিপুরায় সিপিএম রাজ্য কমিটির বৈঠকে

শুক্রবার সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷
শুক্রবার সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

ঝড় বয়ে গেছে তা দলের রাজ্য সম্পাদক বিজন ধরের বক্তব্যে অনেকটা স্পষ্ট৷ সমস্ত বিষয়ের সিদ্ধান্ত নেওয়া কিংবা মতামত দেওয়া রাজ্য কমিটির এক্তিয়ারভূক্ত নয়, একথা বলে রাজ্য কমিটির বৈঠকে দলের একাংশ নেতৃত্বদের শান্ত করা হয়েছে, তাই বিজনবাবুর বক্তব্যে ফুটে উঠেছে৷ শুক্রবার সিপিএম রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্ণের উত্তরে বিজনবাবু জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস জোটের বিষয়টি নিয়ে কয়েকজন নেতৃত্ব প্রশ্ণ তুলেছেন৷ তাদের জানানো হয়েছে, এই বিষয়টি রাজ্য কমিটির এক্তিয়ারভূক্ত নয়৷ পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে সিপিএমের বঙ্গের নেতৃত্বরা প্রথমে পর্যালোচনা করবেন৷ এরপর কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন৷ এদিন বিজনবাবু জানিয়েছেন, আগামী ২৯ এবং ৩০ মে সিপিএম পলিটব্যুরোর বৈঠক বসবে৷ স্বাভাবিকভাবেই অনুমান করা হচ্ছে ঐ বৈঠকে বিশেষ করে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোটের ইস্যুতে তুলকালাম কান্ড ঘটবে৷
এদিকে, রাজ্য কমিটির বৈঠকে অন্যতম ইস্যু ছিল বিজেপি এবং আইপিএফটি’র তৎপরতা রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার বিরুদ্ধে প্রচারাভিযান এবং গণ আন্দোলন কিভাবে বাড়ানো যায়৷ সাংবাদিক সম্মেলনে বিজনবাবুর বক্তব্যে আসামের ফলাফল নিয়ে রাজ্যে সিপিএম যে চিন্তিত তা অনেকটাই ফুটে উঠেছে৷ এদিন বিজনবাবু বলেন, রাজ্যে বিজেপির তৎপরতা আরও বাড়বে কারণ, আসামে বিজেপি সরকার গঠন করেছে৷ এর প্রভাব যে রাজ্যে মারাত্মকভাবে পড়তে চলেছে তা একপ্রকার নিশ্চিত মেলারমাঠের কর্তারা৷ সিপিএম রাজ্য কমিটির বৈঠকে পর্যালোচনায় উঠে এসেছে সাম্প্রতিক কালে কংগ্রেস এবং আইএনপিটির শক্তি ক্রমশ নিম্নমুখী৷ অন্যদিকে বিজেপি এবং আইপিএফটির তৎপরতা ও শক্তি আগের তুলনায় বেড়েছে৷ মূলত, এডিসি এবং ভিলেজ কমিটির নির্বাচনে বিগত দিনের নির্বাচনের রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে একদিকে কংগ্রেস এবং আইএনপিটির ভোটের হার গত নির্বাচনের তুলনায় কমেছে৷ অন্যদিকে, বিজেপি এবং আইপিএফটির ভোটের হার বেড়েছে৷ তবে, সিপিএমকে সবচেয়ে বেশী চিন্তায় ফেলেছে রাজ্যে কংগ্রেসের দূর্বল অবস্থা৷ এদিন বিজনবাবু বলেন, কংগ্রেস রাজ্যে ক্রমশ দূর্বল হয়ে পড়ছে৷ এর সুবিধা আইপিএফটি ও বিজেপি লুফে নিচ্ছে সেই বিষয়টি সিপিএমকে বিশেষ ভাবে ভাবাচ্ছে৷ ফলে, দলের রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাম্প্রদায়িক শক্তি ও বিভেদকামী শক্তির আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে৷ বিজেপি, আরএসএস, আইপিএফটির বিরুদ্ধে ব্যাপক প্রচার অভিযান চালানোর সিদ্ধান্তের বিষয়টিও এদিন বিজনবাবু জানিয়েছেন৷ ফলে, রাজ্যে কংগ্রেসের ক্রমাগত দূর্বল অবস্থা মেলারমাঠের কর্তাদের ভিষণ চিন্তায় ফেলেছে তা একপ্রকার স্পষ্ট৷
বিজনবাবু আরও জানিয়েছেন, কলকাতা প্লেনামে এবং রাজ্যে বর্ধিত অধিবেশনে গৃহীত গণলাইন অনুসরণ করে পার্টির কাজকর্ম সেই অনুযায়ী করার বিষয়ে চূড়ান্ত রূপরেখা রাজ্য কমিটির বৈঠকে স্থীর করা হয়েছে৷ উল্লেখ্য, এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top