News Flash

  • Home
  • Uncategorized
  • বরাকে জলমগ্ণ জাতীয় সড়ক, দূর্ঘটনায় বহু লরি, পণ্য সংকটের মুখে ত্রিপুরা
Image

বরাকে জলমগ্ণ জাতীয় সড়ক, দূর্ঘটনায় বহু লরি, পণ্য সংকটের মুখে ত্রিপুরা

NH 6 PIC (1)নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ টানা দুই দিনের বৃষ্টিতে আসাম আগরতলা জাতীয় সড়ক পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে৷ বরাক উপত্যকায় জাতীয় সড়ক জলমগ্ণ হয়ে পড়েছে৷ বহু সংখ্যায় যানবাহন জলমগ্ণ সড়কে আটকে পড়েছে৷ একাধিক যানবাহন দূর্ঘটনাগ্রস্ত হয়েছে৷ বহু পণ্য জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে৷ কোন ধরনের যানবাহন জাতীয় সড়কে চলাচল করতে পারছে না৷ ফলে বহু যাত্রী মাঝরাস্তায় আটকে পড়েছেন৷ পণ্যবোঝাই যানবাহনগুলির অবস্থা অসহনীয়৷ পানীয় জল ও খাদ্য সমস্যায় পড়েছেন তারা৷ প্রশাসনের কর্মকর্তারা সবকিছু জেনেশোনেও তাদের পাশে দাঁড়াচ্ছেন না৷ এমনিতেই বরাক উপত্যকার লোয়ারপোয়া থেকে চুড়াইবাড়ি পর্য্যন্ত বিস্তীর্ণ এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক মরণফাঁদে পরিণত হয়ে রয়েছে৷ এরই মধ্যে প্রবল বর্ষণের ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে৷ জাতীয় সড়ক জলমগ্ণ হয়ে পড়ায় পরিস্থিতি আরও অবনতি হয়ে পড়েছে৷ জাতীয় সড়ক জলমগ্ণ হওয়ায় আরও ব্যাপক ক্ষতি হয়েছে৷ ভরা মরশুমে পরিস্থিতি যে কোন পর্য্যায়ে পৌঁছবে তার আগাম ইঙ্গিতও মিলেছে৷ এবছর বর্ষার মরশুমে আসাম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ সময় মতো জাতীয় সড়ক  সংস্কার না করার ফলেই এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে৷ তাতে বরাক উপত্যকা এবং ত্রিপুরার জনগণকে সবচেয়ে বেশী সমস্যার সম্মুখীন হতে হবে৷ ত্রিপুরা এখনও পণ্য আমদানীর জন্য জাতীয় সড়কের উপরই বহুলাংশে নির্ভরশীল৷ জাতীয় সড়ককে ত্রিপুরার জীবন রেখা হিসাবেও আখ্যায়িত করা হয়৷ জীবন রেখা বিধবস্ত হয়ে পড়ায় ত্রিপুরায় নিত্য পণ্য সংকট দেখা দিতে পারে৷ শুধু তাই নয় জ্বালীন ও রান্নার গ্যাসের সংকটের আশঙ্কাও রয়েছে৷ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আরও তিন চারদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তাতে জাতীয় সড়ক আরও বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হবে তা বলাই বাহুল্য৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top