News Flash

  • Home
  • Uncategorized
  • হামলা হুজ্জুতির খোঁজ নিতে আনন্দবাজারে আয়েঙ্গার, শরণার্থীদের যেকোন মূল্যে মিজোরামে ফেরত পাঠাতে চায় রাজ্য সরকার
Image

হামলা হুজ্জুতির খোঁজ নিতে আনন্দবাজারে আয়েঙ্গার, শরণার্থীদের যেকোন মূল্যে মিজোরামে ফেরত পাঠাতে চায় রাজ্য সরকার

DSCN8696নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ কাঞ্চনপুর আনন্দবাজার থানার অধীন কাশীরামপুরে রিয়াং শরণার্থীদের একাংশের হামলা হুজ্জুতির ঘটনায় সোমবার সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছেন গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব জি এস জি আয়েঙ্গার৷ সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে সাক্ষাৎ করে কথা বলেছেন৷ পাশাপাশি জেলা শাসক এবং পুলিশ সুপারের সাথেও বৈঠক করে ঘটনার বিস্তারিত তথ্য নিয়েছেন৷ শ্রীআয়েঙ্গার জানিয়েছেন, জেলা শাসককে এই ঘটনার একটি রিপোর্ট পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ এই রিপোর্টের ভিত্তিতে সমস্ত কিছু বিবেচনা করে প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে৷ এদিকে, সূত্রের খবর রাজ্য সরকার চাইছে অবিলম্বে কাঞ্চনপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে অবস্থানরত রিয়াং শরণার্থীদের মিজোরামে ফেরত পাঠাতে৷ এই ধরনের অনভিপ্রেত ঘটনা আগামীদিনে যাতে না ঘটে সেজন্য রিয়াং শরণার্থীদের স্বভূমে ফেরত পাঠানোর তাগিদ বেড়েছে বলে মহাকরণ সূত্রের দাবি৷ জানা গিয়েছে, শীঘ্রই এই নিয়ে কেন্দ্রে ফের দরবার চালানো হবে৷ রাজ্য সরকারের তরফে রিয়াং শরণার্থীদের যেকোন মূল্যে ফেরত পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে বলেও সূত্র অনুসারে জানা গিয়েছে৷ মহাকরণ সূত্রের বক্তব্য, দীর্ঘদিন ধরে সহায়সম্বলহীন রিয়াং শরণার্থীরা নিজেদের ভিটে মাটি ছেড়ে কাঞ্চনপুরে লাঞ্ছনা ও বঞ্চনা সহ্য করে পড়ে রয়েছেন৷ মাঝে মধ্যেই ঐ শরণার্থী শিবিরে বিক্ষিপ্ত ঘটনাও ঘটে৷ এক যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে রিয়াণ শরণার্থী শিবিরের একাংশ অউপজাতিদের উপর যেভাবে হামলা চালিয়েছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না৷ তাদের স্বভূমে ফেরত পাঠানো হলে অন্তত এই ধরনের ঘটনাগুলি এড়ানো সম্ভব হবে৷
এদিকে, রবিবারের ঘটনার প্রেক্ষিতে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে জেলা প্রশাসন৷ প্রসঙ্গত, নাইসিংপাড়া শিবিরের এক যুবকের কাশীরামপুর সমতল এলাকায় গিয়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেন শরণার্থীরা৷ তাদের বক্তব্য ঐ যুবককে খুন করা হয়েছে৷ এই অভিযোগ এনে ছয় সহস্রাধিক শরণার্থী রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আনন্দবাজার থানার অধীন কাশীরামপুর এলাকায় অউপজাতি অংশের জনগণের বাড়িতে হামলা চালায়৷ বাড়ি ঘরে ভাঙচুর চালানো হয়৷ একুশটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে৷ উত্তেজনকর পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ লাঠিচার্জও করেছে৷ এদিকে, গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব জি এস জি আয়েঙ্গার জানিয়েছেন, শরণার্থীরা ঐ যুবককে খুন করা হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন৷ কারণ ঐ যুবকের মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে৷ ঐ সুইসাইড নোটে উল্লেখ করা হয়েছে তার মৃত্যুর জন্য কেউই দায়ি নয়৷
এদিকে, সোমবার আমরা বাঙালী এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার নিন্দা জানায়৷ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করার জন্য রাজ্য সরকারের কাছে দাবী জানিয়েছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top