News Flash

  • Home
  • Uncategorized
  • জলের দাবীতে জলেফায় পথ অবরোধ জনতার
Image

জলের দাবীতে জলেফায় পথ অবরোধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ দক্ষিণ জেলার সাব্রুমের পশ্চিম জলেফা এলাকায় রবিবার পরিশ্রুত পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ৷ খবর পেয়ে স্থানীয় বিধায়ক মহকুমা প্রশাসন, আরক্ষা প্রশাসনসহ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মকর্তারা ছুটে আসেন৷ পরিশ্রুত পানীয় জল নিয়ে ট্যাঙ্কারও অবরোধস্থলে পৌঁছে৷ এরপরই জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন আন্দোলনকারীরা৷
সাব্রুমের পশ্চিম জলেফা এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে৷ গত এক সপ্তাহ ধরে সংকট আরো চরম আকার ধারণ করেছে৷ এলাকায় একটি জল উত্তোলক কেন্দ্র ছিল সেটিও মুখ থুবড়ে পড়েছে৷ বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হওয়াতেই সংকট তীব্র আকার ধারণ করেছে৷ পানীয়জলের সংকটে দিশেহারা এলাকাবাসী আজ বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধ করেন৷ অবরোধের খবর পেয়ে এলাকার বিধায়িকা রীতা কর মজুমদার ছুটে আসেন৷ তিনি সমস্যার কথা স্বীকার করেন৷ বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবরও নেন৷জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরও তিনি সঙ্গে নিয়ে আসেন৷ ট্যাঙ্কারে করে জলও পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়৷ আগামী কয়েকদিনের মধ্যে এলাকার জলের সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন বিধায়িকা৷ এরপরই জাতীয় সড়ক অবরোধমুক্ত করা হয়৷ সাব্রুমের ডিসি অভিরাম দেববর্মাও অবরোধস্থল পরিদর্শন করে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন৷ সমস্যা সমাধান না হলে এলাকাবাসী আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top