News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক ও সুকটির সংঘর্ষে গুরুতর এক
Image

বাইক ও সুকটির সংঘর্ষে গুরুতর এক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ আগরতলা শহরের ধলেশ্বরের জেইল রোড এলাকায় বুধবার বেলা এগারটা নাগাদ বাইক ও সুকটির সংঘর্ষে সুকটির চালক গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত সুকটি চালকের নাম বাবুল মজুমদার৷ জানা যায়, তিনি সুকটি নিয়ে চন্দ্রপুর যাচ্ছিলেন৷ বিপরীত দিক থেকে আসা একটি বাইক সুকটিকে ধাক্কা দেয়৷ তাতে সুকটি নিয়ে ছিটকে পড়ে চালক বাবুল মজুমদার গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় লোকজনরা তাকে উদ্ধারকরে জিবি হাসপাতালে নিয়ে যান৷ পূর্ব থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ সুকটির নম্বর টিআর০১-এক্স-৮১২২৷ বাইকটির নম্বর টিআর০১-ডব্লিউ-৪৮০৭৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দ্রুতগামীতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top