News Flash

  • Home
  • Uncategorized
  • নেত্রীর সাথে কথা বলার পরই তৃণমূলে যোগদান, বহিসৃকত হয়েই কলকাতায় ছুটে গিয়ে মুকুল রায়ের সাথে বৈঠক করলেন সুদীপ
Image

নেত্রীর সাথে কথা বলার পরই তৃণমূলে যোগদান, বহিসৃকত হয়েই কলকাতায় ছুটে গিয়ে মুকুল রায়ের সাথে বৈঠক করলেন সুদীপ

SUDIP Trinamoolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ প্রত্যাশিত ছিল৷ হয়ত এই অপেক্ষাতেই ছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ৷ দল থেকে বহিষ্কার হতেই সোজা ছুটে গেলেন কলকাতায়৷ নিজাম প্যালেসে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ মুকল রায়ের সাথে বৈঠক করেছেন৷ সূত্রের খবর, রবিবার এই বৈঠকে সুদীপ রায় বর্মণের সাথে ছিলেন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা এবং বহিষৃকত প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী৷ সূত্র অনুসারে জানা গেছে, আগামীকাল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকে মিলিত হবেন তিনজনই৷ তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে দলনেত্রীর সাথে সুদীপ বর্মণরা দরকষাকষি করবেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ অবশ্য, সুদীপ বাবু তৃণমূলের সাথে বৈঠক কিংবা যোগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন৷ স্পষ্টভাবে এবিষয়ে কিছু না জানালেও ইঙ্গিত দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত বিষয় খোলাসা হয়ে যাবে৷ তাতে, তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা খোদ সুদীপ রায় বর্মণই উস্কে দিয়েছেন বলে মনে করা হচ্ছে৷
দলের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠায় কংগ্রেস হাইকমান্ড সুদীপ বর্মণকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়৷ রাজ্যে কংগ্রেস দলে গত কয়েকদিনে বিদ্রোহের দাবানল যেভাবে ছড়াচ্ছিল হয়ত বা তা নেভাতেই সুদীপ বর্মণকে বহিষ্কার করে অন্যান্যদের হুঁশিয়ারি দেওয়ার কৌশল নিয়েছে হাইকমান্ড৷ দলের একনিষ্ঠ অনুগত হিসেবে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার মতে, একেক রাজ্যে একেক রকম নীতি থাকাটা রাজনীতির পরিভাষায় যথেষ্ট প্রাসঙ্গিক৷ শনিবার কংগ্রেস ভবনে সুদীপ অনুগামীরা যে তান্ডব চালিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় বীরজিৎবাবু সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হঁুশিয়ারি দিয়েছিলেন৷ তখন তিনি পশ্চিমবঙ্গে বামেদের সাথে সখ্যতা এবং রাজ্যে রাজনৈতিক লড়াই এই দুই নীতির কি কারণ এনিয়ে প্রশ্ণ করা হলে তিনি স্পষ্ট জানিয়েছিলেন রাজনীতিতে সবই সম্ভব৷ পশ্চিমবঙ্গে মিত্রতা হলেই যে এ রাজ্যে বামেদের বিরুদ্ধে কংগ্রেস লড়াই করবে না এমনটা মনে করার কোন কারণ নেই৷ তিনি কেরলের উদাহরণ তুলে ধরে জানিয়েছিলেন, সেখানে ময়দানে সিপিএম-কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ৷ পাশাপাশি তিনি রাজ্যের বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেছিলেন, কংগ্রেসের জামা গায়ে লাগিয়ে দলবিরোধী কাজ কোন মতেই বরদাস্ত করা হবে না৷ বিদ্রোহ করতে চাইলে বিধায়ক পদ ছেড়ে দেওয়ার জন্য তিনি তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন৷ এদিকে, বর্মণপন্থীরা আখের গোছাতে উঠে পড়ে লেগেছেন৷ এখন পর্যন্ত কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা যারা পদত্যাগ করেছেন তারা প্রত্যেকেই নির্দিষ্ট সময়ে দলত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আগাম জানিয়ে রেখেছেন৷ তাতে মনে করা হচ্ছে, সুদীপ বর্মণরা তৃণমূলে যোগ দিলে হয়তবা অন্য বিদ্রোহীরাও একই পথে হাঁটবেন৷ তাতে আগামীদিনে রাজ্য রাজনীতিতে বিরোধী শিবিরে বিরাট পরিবর্তনের ইঙ্গিত বহন করছে৷ ইতিমধ্যে, প্রদেশ তৃণমূল কংগ্রেস সকলকে স্বাগত জানাতে প্রস্তুত বলেই জানিয়েছে৷ তবে, সুদীপ বর্মণরা তৃণমূলে যোগ দিলে বর্তমান প্রদেশ তৃণমূল সভাপতি এবং চেয়ারম্যানের গদি ঠিক থাকবে কিনা সে বিষয়েও জোর আলোচনা শুরু হয়েছে৷ সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে বিস্তর অদলবদল করা হবে৷ তাতে কেউ কেউ পদ থেকে বাদও পড়তে পারেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top