News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্ট বার এসোসিয়েশান আয়োজিত মত বিনিময় সভা, গ্রীষ্মের ছুটিতে গিয়ে আমার ত্রিপুরায় ফিরে আসার সম্ভাবনা কম ঃ মুখ্যবিচারপতি দীপক গুপ্তা
Image

হাইকোর্ট বার এসোসিয়েশান আয়োজিত মত বিনিময় সভা, গ্রীষ্মের ছুটিতে গিয়ে আমার ত্রিপুরায় ফিরে আসার সম্ভাবনা কম ঃ মুখ্যবিচারপতি দীপক গুপ্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ গ্রীষ্মের ছুটিতে গিয়ে হয়ত বা ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতির দায়িত্বে সামলাতে

ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের মত বিনিময় সভায় মুখ্যবিজারপতি দীপক কুমার গুপ্তা৷ নিজস্ব ছবি৷
ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের মত বিনিময় সভায় মুখ্যবিজারপতি দীপক কুমার গুপ্তা৷ নিজস্ব ছবি৷

ফিরছেন না দীপক কুমার গুপ্তা৷ আজ এমনটাই ইঙ্গিত মিলেছে৷ বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের সদস্যদের সাথে মতবিনিময় সভায় মুখ্যবিচারপতি দীপক কুমার গুপ্তা বলেন, গ্রীষ্মের ছুটিতে গিয়ে রাজ্যে ফিরে আসার সম্ভাবনা কম৷ ফলে, ত্রিপুরা হাইকোর্টে মুখ্যবিচারপতি পদে দীপক কুমার গুপ্তা আর থাকছেন না তা অনেকটাই স্পষ্ট৷ এদিন তিনি বলেন, দীর্ঘ ৩৬ বছর এই পেশার সাথে জড়িত আছেন৷ ত্রিপুরায় তিনি তিন বছর ধরে হাইকোর্টের মুখ্যবিচারপতির দায়িত্ব পালন করছেন৷ এখন পর্যন্ত রাজ্যে প্রায় ৬ হাজার ৭০০ মামলার নিষ্পত্তি করেছেন৷ পুরোনো মামলাগুলির ৩৩ শতাংশ হাতে নিয়ে মাত্র ৩ শতাংশ মামলা নিষ্পত্তির বাকি রয়েছে বলে তিনি জানিয়েছেন৷
তাতে, স্পষ্ট দীপক কুমার গুপ্তা ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি নিয়োগ হওয়ার পর থেকে রাজ্যে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হচ্ছে৷ শুধু তাই নয়, নিষ্পত্তির অপেক্ষায় পুরোনো মামলা খঁুজে বের করে পুনরায় মামলা চালানোর নির্দেশ দেওয়ায় সম্প্রতি চড়িলামে কংগ্রেস বিধায়ক পরিমল সাহা হত্যা মামলায় রায় সম্পাদন হয়েছে৷ এছাড়াও, বহু জনস্বার্থ মামলায় রাজ্যবাসী মুখ্যবিচারপতির রায়ে উপকৃত হয়েছেন৷ শুধু তাই নয়, চাপে রয়েছে রাজ্য সরকারও৷
এদিন, মুখ্যবিচারপতি নতুন প্রজন্মের আইনজীবীদেরও দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে পাঠ দিয়েছেন৷ নব্য আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, দক্ষ আইনজীবী হয়ে উঠতে গেলে মামলার বিশদে যেতে হবে৷ শুধু তাই নয়, প্রয়োজনে কিছুটা পেছনের দিকেও যেতে হবে৷ আইন অনুসন্ধান করা একটি কলা৷ তাতে ইন্টারনেট নতুন দিগন্তের সূচনা করেছে৷ এদিকে, এ রাজ্যে বার এসোসিয়েশন বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিয়েছে বলে তিনি প্রশংসা করেন৷ শুধু তাই নয়, মুখ্যবিচারপতি হিসেবে আজ তিনি যে জায়গায় রয়েছেন তার পেছনে বার এসোসিয়েশনেরও অবদান রয়েছে বলে তিনি কুর্নিশ জানিয়েছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top