News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে গন্ডার হত্যা রোধে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র আসু-র
Image

অসমে গন্ডার হত্যা রোধে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র আসু-র

assam mapগুয়াহাটি, ০৫ মে, (হি.স.) : কাজিরঙায় বিশ্বঐতিহ্য একশৃঙ্গ গন্ডার হত্যা রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি হস্তক্ষেপ দাবি করে তাঁর কাছে একটি জরুরি স্মারকপত্র পাঠিয়েছে সারা অসম ছাত্র সংস্থা (আসু)। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংস্থার সভাপতি দীপাঙ্ককুমার নাথ ও সাধারণ সম্পাদক লুবিনজ্যোতি গগৈ এতে বলেছেন, বিশ্ববিখ্যাত কাজিরঙার একশৃঙ্গবিশিষ্ট গন্ডার হত্যা রোধে সরকার পুরপুরি ব্যর্থ। অতি সম্প্রতি ব্রিটিশ রাজকুমার দম্পতি যখন কাজিরঙা সফরে এসেছিলেন তখনও নিরাপত্তার চাদরে ঘেরা গন্ডার নিধন করেছে চোরাশিকারিরা। অসম তথা ভারতের এই একশৃঙ্গের গন্ডার হত্যা রোধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যর্থতা দুর্ভাগ্যজনক বলেও স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, যখনই গন্ডার নিধন হয়, তখন তৎকালীনভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয় রাজ্য সরকার। কিন্তু এর পরই তা স্তিমিত হয়ে যায়।

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর এখানে এসে গন্ডার হত্যা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে অসমের বিভিন্ন দল ও সংগঠনের কর্তাব্যক্তিদের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত জাভরেকরও তাঁর কথা রাখেননি, গন্ডার হত্যা রোধে চূড়ান্তভাবে ব্যর্থ তিনিও।

অতি সম্প্রতি যে সব গন্ডার হত্যা হচ্ছে এবং যে সব দুষ্কৃতীদের আটক করা হচ্ছে তাদের জবানবন্দিতে এই অপকর্মের সঙ্গে রাজ্যের বনবিভাগের শীর্ষ আধিকারিক, বনকর্মী ও পুলিশকর্মীদের যে যোগসূত্র রয়েছে তা বেমালুম ধরা পড়ছে। স্মারকপত্রে আরও লেখা হয়েছে, ইতিপূর্বে রাজ্য সরকার গন্ডার হত্যা সম্পর্কিত ঘটনাবলির তদন্ত করতে সিবিআইকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু রাজ্য পুলিশ সিবিআইকে কোনওধরনের সহযোগিতা করেনি বলেও বিস্তর অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠনটি ফের সিবিআইকে দিয়ে তদন্ত করাতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে এই স্মারকপত্র পাঠিয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top