News Flash

  • Home
  • Uncategorized
  • শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর
Image

শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মে৷৷ এক গৃহবধূ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করল৷ বিয়ের দুইবছরের মাথায় এই ঘটনা৷ এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে৷ ঘটনার বিবরণে জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন শিশুবিহার গ্রামে অগ্ণিদগ্দের ঘটনা ঘটে বুধবার বিকাল পাঁচটা নাগাদ৷   শিশু বিহার গ্রামের বাসিন্দা দীপঙ্কর সূত্রধর দুই বছর পূর্বে  লক্ষ্মী সূত্রধরকে বিয়ে করেছেন সামাজিক ভাবে৷ দীপঙ্কর পেশায় কাঠ মিস্ত্রির কাজ করত৷  অন্যান্য দিনের মতো দীপঙ্কর সূত্রধর বুধবার সকালে  কাজের  সন্ধানে বের হয়৷ ফলে বাড়িতে তার স্ত্রী লক্ষ্মী সূত্রধর ছিলেন৷ হঠাৎ লক্ষ্মী সূত্রধর তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগায় নিজঘরে৷  পরে অগ্ণিদগ্দ অবস্থায় বাড়ির উঠানে এসে যন্ত্রণায় চিৎকার  করতে থাকে৷ পরে প্রতিবেশীরা এই ঘটনা দীপঙ্করকে মোবাইল ফোনে জানায়৷ দীপঙ্কর বাড়িতে এসে তার স্ত্রীকে তেলিয়ামুড়া গ্রামীণ  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা  তাকে মৃত বলে ঘোষণা করে৷ পরে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়৷ এদিকে শিশুবিহার গ্রামের মানুষজনরা জানায়, মৃত লক্ষ্মী সূত্রধরের পরিবারে কোন অশান্তি ছিল না৷ তবে কেন হঠাৎ করে এমন অঘটন ঘটল তা নিয়ে গোটা এলাকায় রহস্যের দানা বাঁধছে৷ তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top