News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিলোনীয়ায় দিনদুপুরে থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি
Image

ফের বিলোনীয়ায় দিনদুপুরে থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি

thief_by_beachrain-d47s4sbনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়া শহর ও শহরতলী এলাকায় চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷  রাতে তো বটেই দিনদুপুরেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চলেছে৷ বুধবার প্রকাশ্য দিবালোকে বিলোনিয়া থানা থেকে বড় জোর একশ মিটারের দূরত্বের মধ্যে এক ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ রাজু ভৌমিক নামে এক ব্যবসায়ী বেলা নয়টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে থানা চৌমুহনী এলাকায় তার নিজের দোকানে যান৷ তিনটে নাগাদ দোকান থেকে তিনি বাড়িতে ফিরেন৷ গেইট খুলে বাড়িতে ঢুকতেই তার চোখ চড়ক গাছ হওয়ার উপক্রম৷ তিনি লক্ষ্য করেন ঘরের দরজা খোলা, ঘরের ভিতরে জিনিসপত্র সব এলোমেলো ভাবে পড়ে রয়েছে৷ ঘরের আলমারির লকারও ভাঙ্গা৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বিলোনিয়া থানার পুলিশকে জানান৷ পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে৷  ব্যবসায়ী তথা বাড়ির মালিক রাজু ভৌমিক জানান, প্রায় ১০ ভরি সোনা ও নগদ টাকা সহ অন্যান্য জিনিসপত্র চুরি নিয়ে গেছে ৷ এধরনের ঘটনায় তিনি রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন৷ তিনি জানান, তার স্ত্রী উদয়পুরে মেয়ের বাড়িতে গিয়েছেন৷ সে কারণে বাড়িতে কেউ ছিলেন না৷ খালি বাড়ির সুযোগকে কাজে লাগিয়েই চোরেরা এই দুঃসাহসিক ঘটনা সংগঠিত করেছে৷ বিলোনিয়া থানার নাকের ডগায় এই ধরনের চুরির ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ অস্তিত্ব প্রশ্ণ চিহ্ণ হয়ে দাঁড়িয়েছে৷ উল্লেখ্য, গত বেশ কিছুদিন ধরেই বিলোনিয়ায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷ গতকালও একটি এলাকায় চুরির ঘটনা ঘটেছিল৷ পরপর এসব ঘটনা বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় বৃদ্ধি পেয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top