News Flash

  • Home
  • Uncategorized
  • এসপিও জওয়ানদের ড্রাইভার পদে নিয়োগের দাবিতে কর্মবিরতি
Image

এসপিও জওয়ানদের ড্রাইভার পদে নিয়োগের দাবিতে কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ২ মে ৷৷ রাজ্য আরক্ষা প্রশাসন সম্প্রতি ৪৭ জন ড্রাইভার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে৷ এক্ষেত্রে এসপিও জওয়ানদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে থানা ওপুলিশ ফাঁড়ির গাড়ি চালাচ্ছে তাদের জন্য কোন সুযোগ সুবিধা রাখা হয়নি৷ বিশেষ করে ঊনকোটি জেলার পাঁচটি থানা ও একটি পুলিশ ফাঁড়ির নয়টি গাড়ি দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছে এসপিও জওয়ানরা৷ কিন্তু নতুন করে ড্রাইভারনিয়োগের ক্ষেত্রেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েওকোন চিন্তাভাবনা করেনি আরক্ষা প্রশাসন৷ তাতে ক্ষোভ প্রকাশ করে রবিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে এসপিও ড্রাইভাররা৷ তারা এমটি পুলে গিয়ে এমটিওর কাছে তাদের গাড়ির চাবি হস্তান্তর করার চেষ্টা করেন৷ এমটিও চাবি নিতে অস্বীকার করলে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করে৷ বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের জন্য কথা বলার জন্য পরামর্শ দেন এমটিও৷ কিন্তু এসপিও জওয়ানরা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করে৷ তারা জানায়, যেহেতু এমটি পুল থেকে তারা গাড়ি নিয়েছে সেহেতু এমটি পুলেই গাড়ি ফেরত দেবে৷ শেষ পর্যন্ত এমটিও বাধ্য হয়েই বিষয়টি নিয়ে জেলা পুলিশ  সুপারের সঙ্গে কথা বলেন৷ জেলা পুলিশ সুপার বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন৷ পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে এসপিও ড্রাইভারদের আশ্বস্ত করা হয় নিয়োগের ক্ষেত্রেতাদের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে৷ প্রত্যেককে ইন্টারভিউতে সামিল হওয়ার জন্যপরামর্শ দেওয়া হয়েছে৷ সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পরই তারা আন্দোলন প্রত্যাহার করে দেন৷ তবে নিয়োগের ক্ষেত্রে এসপিও জওয়ানদের অগ্রাধিকার দেওয়া না হলে পরবর্তী পর্যায়ে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হঁুশিয়ারি দিয়েছে৷ আন্দোলনকারী এসপিও জওয়ানরা জানায় নিয়োগের সময় তাদেরকে বলা হয়েছিল গ্রাম সুরক্ষার জন্য তাদের কাজে লাগানো হবে৷ কিন্তু পরবর্তী সময়ে বন্দুক হাতে জঙ্গী দমনে তাদের কাজ করতে হয়েছে৷ এসপিও জওয়ানদের মধ্যে যারা গাড়ি চালাতে পারে তাদেরকে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে৷ নূ্যনতম বেতনে তারা দীর্ঘদিন ধরেই থানা ফাঁড়ির গাড়ি চালাচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top