News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতাল থেকে আজ ছাড়া হতে পারে অসমের মুখ্যমন্ত্রীকে
Image

হাসপাতাল থেকে আজ ছাড়া হতে পারে অসমের মুখ্যমন্ত্রীকে

Assam Chief Minister Tarun GogoiPhoto: Ritu Raj Konwarগুয়াহাটি, ২ মে (হি.স.) : দু-চারটি রক্ত পরীক্ষার পর আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে। শনিবার রাতে আচমকা শারীরিক অসু্স্থতা বোধ করলে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (জিএমসিএইচ)-এ ভরতি করা হয়েছিল অসমের মুখ্যমন্ত্রীকে। তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হলেও এখন সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন জিএমসিএইচ-এর অধ্যক্ষ ডা. অতীন্দ্র অধিকারি। গত দশদিনের বিদেশ সফর শেষ করে শুক্রবার গুয়াহাটি ফিরেছিলেন তিনি। এরপর শনিবার সকাল থেকে পেটের অসুখজনিত উপসর্গ দেখা দিয়েছিল। কিন্তু বিকেলের দিকে সেই উপসর্গ বেশি হলে বিশিষ্ট ডাক্তারদের তাঁর সরকারি বাড়িতে ডেকে পাঠানো হয়। ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁকে জিএমসি হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন। হাসপাতালে এনে তাঁর নানা উপসর্গের পরীক্ষা-নিরীক্ষা চলে। এতে মুখ্যমন্ত্রীর সোডিয়ামের মাত্রা প্রয়োজনের চেয়ে কমে যাওয়া ও মুত্রাশয়ের সংক্রমণের দোষ ধরা পড়ে। তাছাড়া পেটের গণ্ডগোলতো ছিলই। বর্তমানে চার বিশেষজ্ঞ ডাক্তার তাঁর চিকিৎসা করছেন বলে জানান ডা অধিকারি। আজ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে বাড়িতে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলেও জানান অধ্যক্ষ।
এদিকে গতকাল সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্য, গুয়াহাটির বিজেপি সাংসদ তরুণ গগৈয়ের এককালের সহপাঠী বিজয়া চক্রবর্তী। টেলিফোনে দিল্লি থেকে অসুস্থ মুখ্যমন্ত্রীর খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী-বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সনোয়াল প্রমুখ। ট্যুইট করে তাঁর আশু আরোগ্য কামনা করেছেন এআইইউডিএফ-প্রধান বদরুদ্দিন আজমল, তাঁর এককালের সহকর্মী বর্তমানে এআইইউডিএফ নেতা দেবানন্দ কোঁওর প্রমুখ বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ। দিল্লি থেকে উড়ে এসেছেন তাঁর সাংসদ-পুত্র গৌরব গগৈ।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top