News Flash

  • Home
  • Uncategorized
  • অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব ত্রিপুরা দর্পণ এর প্রাণ পুরুষ সতীশ রায় প্রয়াত
Image

অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব ত্রিপুরা দর্পণ এর প্রাণ পুরুষ সতীশ রায় প্রয়াত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ ত্রিপুরা দর্পণ পত্রিকার সম্পাদক সমীরণ রায়ের পিতা তথা বিশিষ্ট সমাজসেবী সতীশ চন্দ্র রায় প্রয়াত হয়েছেন৷ ৯৭ বছর বয়সে আজ বেলা দেড়টা নাগাদ আগরতলার একটি বেসরকারি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস

সতীশ চন্দ্র রায়
সতীশ চন্দ্র রায়

ত্যাগ করেন৷ তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷ মৃত্যু সংবাদ পেয়েই দুপুরেই প্রয়াতের বাড়ীতে ছুটে যান মুখ্যমন্ত্রী মানিক সরকার, পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, মেয়র প্রফুল্লজিৎ সিনহা, বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকরা ছাড়াও ছুটে যান হাইকোর্টের বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহা৷ মুখ্যসচিব যশপাল সিংহও সতীশ রায়ের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন৷ প্রয়াত সতীশ চন্দ্র রায় স্ত্রী, চার পুত্র, এক কন্যা সহ বহু আত্মীয় পরিজন গুণমুগ্দদের রেখে গেছেন৷ ত্রিপুরা দর্পণ এর সম্পাদক সমীরণ রায় তাঁর দ্বিতীয় পুত্র৷
১৩২৭ বঙ্গাব্দের ২রা জ্যৈষ্ঠ অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলায় শ্রী রায়ের জন্ম হয়৷ পরবর্তী সময় তিনি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় স্থানান্তরিত হন৷ রাজন্য আমল থেকেই আগরতলার নাগরিক সমাজে সতীশ রায়ের নাম গভীর শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হত৷ ত্রিপুরা আঞ্চলিক পরিষদ বা টিটিসি’র আমলে রাজ্য সমাজ কল্যাণ পর্ষদের দীর্ঘ ৭ বছরের সম্পাদক ছিলেন তিনি৷ সমাজকল্যাণ পর্ষদের আওতাধীন মিলন সংঘস্থিত আতুর আশ্রমের সম্পাদক ছিলেন তিনি৷ ত্রিপুরা রাজ্যের প্রবীণতম এই নাগরিকের সমাজের সর্বস্তরে ছিল অবাধ যাতায়াত৷ প্রখ্যাত কমিউনিস্ট নেতা বীরেন দত্ত, রাজ পরিবারের লালু কর্তার মতো স্বনামধন্য লোকেরা ছিলেন সতীশ রায়ের পরম মিত্র৷ দীর্ঘদিন বনমালীপুরস্থিত রামঠাকুর আশ্রমের সম্পাদক ছিলেন শ্রীরায়৷

শুক্রবার আগরতলায় ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রাণপুরুষ প্রয়াত সতীশ চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷
শুক্রবার আগরতলায় ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রাণপুরুষ প্রয়াত সতীশ চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

এদিকে সতীশ চন্দ্র রায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, প্রয়াত রায় জনদরদি ছিলেন৷ বরাবরই চিন্তা ভাবনায় এবং পরামর্শদানে ছিলেন গঠনমূলক৷ মুখ্যমন্ত্রী তাঁর স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন৷
এদিকে, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা এক শোকবার্তায় বলেছেন আগরতলা শহরের প্রবীণ নাগরিক সতীশ চন্দ্র রায় আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন৷ তিনি ত্রিপুরা সমাজ কল্যাণ উপদেষ্টা পর্ষদে দীর্ঘ বছর সাফল্যের সঙ্গে সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন৷ তাছাড়া পূর্বতন আতুর আশ্রমেরও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন৷ তাঁর মৃত্যুতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ এবং এই দপ্তরের সকলস্তরের কর্মীরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত৷ আমরা তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি৷ তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি৷
সতীশ রায়ের মৃত্যুতে আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নও গভীর শোক ব্যক্ত করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top