News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় ফের শিশু কন্যা ধর্ষণের চেষ্টা
Image

বিলোনিয়ায় ফের শিশু কন্যা ধর্ষণের চেষ্টা

RAPE VICTIMনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৮ এপ্রিল৷৷ রাজ্যে শিশুকন্যা ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ বিলোনীয়ার ঝরঝরি এলাকায় ৯ বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানী ও ধর্ষনের চেষ্টা করেছে এক নরপিচাশ৷
দক্ষিণ জেলার বিলোনীয়ার ঝরঝরি এলাকার চতুর্থ শ্রেনীর এক শিশু ছাত্রীকে তার ঘরে ঢুকে মা বাবার অনুপস্থিতির সুযোগে ধর্ষনের চেষ্টা করে এক যুবক৷ এরই মধ্যে শিশু কন্যটির চিৎকার শুনে তার বাবা ঘরে এসে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেন৷ অভিযুক্তের নাম সিরাজ মিঞা৷ তাকে ঘরের ভিতরে আটক করে রাখার চেষ্টা করলে শিশু কন্যাটির বাবাকে লাথি মেরে ঘর থেকে পালিয়ে যায় সে৷ বিষয়টি গ্রাম প্রধানকেও জানানো হয়৷
গ্রাম প্রধান বিষয়টির মীমাংশা করে নিতে পরামর্শ দেন বলে অভিযোগ৷ তবে, শিশু কন্যাটির বাবা মা এব্যাপারে বিলোনীয়া মহিলা থানার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে৷ সে পালাতক বলে মহিলা থানায় কতর্ব্যরত এ এস আই অনিমা সোম জানিয়েছেন৷
অভিযুক্ত সিরাজ মিঞা বাংলাদেশী৷ কয়েক বছর ধরে ঝরঝরি এলাকায় বসবাস করছে৷ এখানে বসবাস করার বৈধ কোন কাগজপত্র তার নেই৷ সিরাজ মিঞার মতো আরও অনেক বাংলাদেশী সীমান্ত গ্রামগুলিতে বসবাস করছে এবং নানা অসামাজিক কাজকর্ম সংগঠিত করে চলেছে৷ প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি উঠেছে এলাকাবাসীর তরফে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top