News Flash

  • Home
  • Uncategorized
  • অভিনব নির্দেশিকা নীতীশ সরকারের, সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর‌্যন্ত পুজো ও যজ্ঞ করা যাবে না
Image

অভিনব নির্দেশিকা নীতীশ সরকারের, সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর‌্যন্ত পুজো ও যজ্ঞ করা যাবে না

পাটনা, ২৮ এপ্রিল (হি.স.): অগ্নিকাণ্ডের ঘটনা কমাতে অভিনব নির্দেশিকা বিহার সরকারের| সকাল ৯টা পর আর দিনের বেলায় কোনও পুজো বা যজ্ঞ করা যাবে না| সন্ধে ৬টা পর‌্যন্ত জারি থাকবে এই নিয়ম| পুজো বা যজ্ঞ করার হলে, তা করতে হবে হয় সকাল ৯টার আগে অথবা সন্ধে ৬টার পর| একেই গরম, তার উপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বিহারের একাধিক জায়গায়| এই তীব্র গরমে গত ২ সপ্তাহে বিহারে আগুনে পুড়ে মারা গিয়েছেন ৬৬ জন| নিহত হয়েছে ১২০০ পশু| পাটনা, নালন্দা, ভোজপুর, রোহতাস, বক্সার ও ভাৱুয়া-এই ৬ জেলার সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা পর‌্যালোচনা করার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিপর‌্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সচিবকে আগুন না জ্বালানোর নয়া নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছেন|
আগুন লাগা ঠেকাতে বিহার সরকারের নিদান, সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর‌্যন্ত রান্না করা যাবে না| সকালে রান্না করলে নাকি আগুন লাগার সম্ভাবনা বাড়ে| উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, মুখ্য সচিব ও রাজ্য পুলিশ প্রধানকে নিয়ে রিভিউ মিটিংয়ে অগ্নিকাণ্ড মোকাবিলার পাশাপাশি মদে নিষেধাজ্ঞা কতদূর বাস্তবায়িত করা সম্ভব হয়েছে, তাও খতিয়ে দেখেন নীতীশ কুমার|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top