News Flash

  • Home
  • Uncategorized
  • বাবার পাশবিক লালসার শিকার মেয়ে, প্রতিবেশী দাদার কুকীর্তিতে কুমারীত্ব হারাল নাবালিকা, প্রেমিকের প্রলোভনে গর্ভবতী প্রেয়সী, রাজ্যে পৃথক স্থানে ধর্ষিতা তিন নারী
Image

বাবার পাশবিক লালসার শিকার মেয়ে, প্রতিবেশী দাদার কুকীর্তিতে কুমারীত্ব হারাল নাবালিকা, প্রেমিকের প্রলোভনে গর্ভবতী প্রেয়সী, রাজ্যে পৃথক স্থানে ধর্ষিতা তিন নারী

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজ্যে নারীদের ইজ্জত কতটা সুরক্ষিত তা আবারও প্রশ্ণের মুখে৷ ধর্ষণ, খুন, শ্লীলতাহানি তা প্রতিনিয়তই ঘটে চলছে৷ কখনো বহিরাগত দুসৃকতি, আবার কখনো নিজ পরিবারের সদস্য কিংবা পরিচিতদের দ্বারাই নির্যাতনের শিকার হচ্ছেন৷ গত চবিবশ ঘন্টায় রাজ্যের তিনটি স্থানে তিনজন নারী ধর্ষিতা হয়েছেন৷ বর্বরতা ও নৃশংতার নগ্ণ তথ্যও প্রকাশ্যে এসেছে৷ আঁতকে উঠার মতো ঘটনা হচ্ছে নিজ বাড়িতেই বাবা মেয়েকে ধর্ষণ করেছে৷ আবার এও উঠে এসেছে প্রণয়ের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছে৷
ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে৷ এবার ঘটনা কাকড়াবড় থানার এলাকার তুলামুড়া পাল পাড়ায়৷ গতকাল বিকাল চারটা নাগাদ এক নাবালিকার মা পাশের বাড়ির অরুণ দেববর্মার বাড়িতে মোবাইল চার্জ দিয়ে অধিবেশনে চলে যায়৷ মেয়েটি ৫টা নাগাদ মোবাইলটি আনতে গেলে পাষন্ড প্রাণেশ্বর দেববর্মা মেয়েটির মুখে কাপড় দিয়ে ধর্ষণ করে৷ মা ফিরে এলে কাঁদতে কাঁদতে জানায়৷ রাতেই এলাকাবাসীকে জানানো হয়৷ সকালে তুলামুড়া আউট পোস্টে একটি মামলা দায়ের করে৷ সকালে মেয়েটির মেডিক্যাল টেস্ট করা হয়৷ দুপুর বারটা নাগাদ প্রাণেশ্বরকে গ্রেপ্তার করে পুলিশ৷ সে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র৷ তার বাবার নাম অরুণ দেববর্মা৷ মামলা নাম্বার ৩০/১৬৷ তার বিরুদ্ধে ৩৭৬(২)আই(৫০৬), ও চাইল্ড প্রোটেকশান অ্যাক্ট মামলা নিয়েছে৷ আগামীকাল কোর্টে তোলা হবে৷ সকালে এসপি, এসডিপিও ও কাকড়াবন থানার ওসি যতীন্দ্র দাস ঘটনাস্থলে যান৷ ছেলেটিরও মেডিক্যাল টেস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে৷
মেয়ের শরীরে হাত দেওয়ার নামে শ্লীলতাহানি এবং ধর্ষণের ঘটনায় আমতলী থানার পুলিশ গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে৷ ধৃত ব্যক্তির নাম মানিক কুমার দাস৷ বাড়ি আমতলী থানার অধীন রানীর খামার এলাকায়৷ মেয়েটির অভিযোগ তার মা সংসার জীবন ছেড়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন৷ কিন্তু মার অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রথম প্রথম তার শ্লীলতাহানি করেছিল৷ লজ্জায় ও ঘৃণায় মেয়েটি বাবার সাথে তিন বছর যাবত কথা বন্ধ করে দিয়েছিল৷ দুই মাস আগে এক যুবকের সাথে পালিয়ে গিয়ে মেয়েটি নিউ জলপাইগুড়িতে ধরা পড়ে৷ পুলিশ তাকে বাবার হাতে তুলে দেয়৷ সেখান থেকে বাড়িতে এনেই গত দুইদিন যাবত মেয়েকে ধর্ষণ করে আসছিল পাষন্ড পিতা৷ এই অভিযোগের ভিত্তিতে রবিবার আমতলী থানার পুলিশ গ্রেপ্তার করেছে বাবা মানিক কুমার দাসকে৷ এই ব্যাপারে আমতলী থানায় মামলার নম্বর ৫৭/১৬৷ মামলাটি হয়েছে ইউএস ৩২৫, ৩৫৪ (বি) এবং ৩৭৬ আইপিসি অনুযায়ী৷ বর্তমানে ধৃত মানিক কুমার দাস শ্রীঘরে রয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে রানীর খামার এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পাষন্ড বাবার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী উঠেছে৷
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করতে অস্বীকার করায় অন্তঃসত্ত্বা এক যুবতীর পরিবার আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে৷ ঘটনা সিধাইয়ের পূর্ব সিমনা এডিসি ভিলেজে৷ জানা যায়, সিধাই থানাধীন পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভূবন চৌধুরী পাড়া গ্রামের প্রিতম দেববর্মা প্রায় সাতমাস আগে এক নাবালিকাকে ধর্ষণ করে৷ মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে৷ এক সভায় সিদ্ধান্ত হয় সে মেয়েকে বিয়ে করবে৷ কিন্তু বর্তমানে ছেলেটি বেঁকে বসে৷ বাধ্য হয়ে মেয়ের মা মামলা করে৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ও আদালত থেকে তাকে জেল হাজতে পাঠায়৷ যদিও ছেলে মেয়ে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top