News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি কমলপুর শাখার ষষ্ঠ সম্মেলন

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি কমলপুর শাখার ষষ্ঠ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ এদেশের মৌলবাদী হানায় নৃশংসভাবে নিহত যুক্তিবাদী এমএস কাল বুগীর মৃত্যু নেই৷ কারণ কাল বুগীরা মরে গেলে হেরে যাবে জনতা৷ বিজ্ঞান  প্রযুক্তির চোখ বাঁধানো উন্নতি থেকে জনগণের বৃহদাংশ কেন? আর এই স্লোগনকে সামনে রেখে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী  সমিতি কমলপুর শাখার ষষ্ঠ সম্মেলন Logo-Bharatiya-Bigyan-O-Yuktibadi-Samitiঅনুষ্ঠিত হয় ২৪ এপ্রিল সকাল ১১টায় কমলপুর ভট্টাচার্য পাড়া সমাজ শিক্ষা কেন্দ্রে৷  অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন বিধায়ক অঞ্জন দাস৷ কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য, বিজ্ঞান ও যুক্তিবাদী  আগরতলা শাখার সভাপতি বাবুল রায়, সম্পাদক  সমীর সরকার, দুলাল ঘোষ সহ শাখার অন্যান্য নেতৃবৃন্দগণ৷ সম্মেলনের আগে শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাল্যদান এবং পতাকা উত্তোলনের মত বিভিন্ন কর্মসূচী পালন করে৷ পরে সম্মেলনের কাজ শুরু হয়৷ সম্মেলনে ৮০ জন প্রতিনিধি  মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন৷ এবং পুনরায় আজ সম্মেলনে  নতূন করে কমিটি গঠন করা হবে৷ এবং সম্মেলনে অন্যান্য বছরের ন্যায় এবছর কমিটি গঠন করা হবে৷ এবং সম্মেলনে অন্যান্য বছরের ন্যায় এবছর যুক্তিবাদী ম্যাগাজিন আত্মপ্রকাশ করেন উদ্বোধক অঞ্জন দাস বলেন সারা দেশে ধর্মনিরপেক্ষতা চ্যালেঞ্জের মুখে পড়েছে৷ জোর করে হিন্দু মুসলিম, মুসলিম কে হিন্দু বানানোর চেষ্টা চ করছে৷ সে জায়গায় যুক্তিবাদী সংস্থা এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে  জানান তিনি৷ শুধু তাই নয়, কে কোন ড্রেস পড়বে, কে কোন জিনিস কিনবেন, কি দিয়ে ভাত খাবেন সেটা ঠিক করে দেওয়া হচ্ছে একটা  শ্রেণীর দেশ বিদেশী লোক এ অবস্থায় চলছে গোটা দেশ বলে  বক্তব্য রাখেন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top