News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা থেকে আরও একশ মেগাওয়াট বিদ্যুৎ নিতে চাইছে বাংলাদেশ
Image

ত্রিপুরা থেকে আরও একশ মেগাওয়াট বিদ্যুৎ নিতে চাইছে বাংলাদেশ

Indo Bangla Electricনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ বাংলাদেশ আরও একশ মেগাওয়াট বিদ্যুৎ নিতে চাইছে ভারত থেকে৷ সেই মোতাবেক বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মেহমুদ আলি ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে আরও একশ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন৷ সুষমা স্বরাজও তড়িঘড়ি বাংলাদেশকে আরও একশ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হয় কি না, সেই বিষয়ে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন৷ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় শক্তি মন্ত্রক রাজ্যকে চিঠি দিয়ে জানতে চেয়েছে বাংলাদেশকে অতিরিক্ত একশ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে কিনা৷ প্রসঙ্গত, মনারচক থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হতে পারে বলে ইতিমধ্যেই আভাস মিলেছে৷ আজ বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, মনারচকে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হলে, এবং পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে বাংলাদেশকে অতিরিক্ত একশ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া যেতে পারে৷ গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করে চিঠি পাঠাবে রাজ্য সরকার৷
এদিকে, শনিবার থেকে তিন দিনের জন্য পালাটানার দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে৷ রুটিন সারাইয়ের অঙ্গ হিসেবেই পালাটানায় বিদ্যুৎ উৎপাদন তিন দিনের জন্য বন্ধ থাকবে৷ তাতে, রাজ্যে বিদ্যুতের কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী৷ এদিন তিনি বলেন, রাজ্যের নিজস্ব উৎপাদন প্রায় ৮৬ মেগাওয়াট৷ এছাড়াও বিদ্যুৎ শেয়ার থেকে ১৮৫ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে৷ অতিরিক্ত বিদ্যুৎ বিভিন্ন যায়গা থেকে ক্রয় করবে রাজ্য৷ ফলে, আগামী তিনদিন বিদ্যুৎ নিয়ে সমস্যার কোন কারণ নেই৷ এদিন তিনি জানিয়েছেন, রাজ্যে গড়ে বিদ্যুতের চাহিদা প্রতিদিন প্রয় ২৫০-২৬০ মেগাওয়াট৷ পাশাপাশি বাংলাদেশকে প্রতিদিন একশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top