News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দপ্তরে বিদ্যুৎ বিল প্রদানে নয়া উদ্যোগ রাজ্য সরকারের
Image

বিভিন্ন দপ্তরে বিদ্যুৎ বিল প্রদানে নয়া উদ্যোগ রাজ্য সরকারের

POWER MANIKনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ রাজ্য সরকারের আওতাধীন সমস্ত দপ্তরের বিদ্যুৎ বিল এখন থেকে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের নতুন বিলিং পদ্ধতি কেন্দ্রীভূত বিদ্যুৎ বিল প্রদান ব্যবস্থার মাধ্যমে করা হবে৷ নতুন এই পদ্ধতি চলতি মাস থেকেই চালু হয়েছে৷ নতুন এই পদ্ধতিতে প্রতিটি দপ্তরকে কেন্দ্রীয় ভাবে আগরতলাতে একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে৷ এই নোডাল অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের সারা রাজ্যের বিভিন্ন কার্যালয়ের বিদ্যুতেরর বিল কেন্দ্রীয়ভাবে একযোগে প্রদান করা হবে৷
বিদ্যুৎ বিল প্রদানের নতুন এই পদ্ধতিকে সংশ্লিষ্ট নোডাল অফিসার ও আধিকারিকদের আরো বিস্তারিতভাবে অবগত করানোর লক্ষ্যে বিদ্যুৎ মন্ত্রী মানিক দের সভাপতিত্বে আজ প্রজ্ঞাভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী নতুন পদ্ধতির বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে বলেন, এই পদ্ধতির সাফল্যের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয় সাধন করে একযোগে কাজ করতে হবে৷ এক্ষেত্রে কোন ধরনের অসুবিধা আসলে তা সংশ্লিষ্ট নিগমের আধিকারিকের নজরে নিয়ে আসতে হবে৷ তিনি বলেন, নতুন এই পদ্ধতিতে যাওয়ার আগে জানুয়ারি ২০১৬ পর্যন্ত সরকারি বিভিন্ন দপ্তরের সমস্ত বকেয়া বিলগুলির এককালীন মীমাংসা হয়ে গেছে৷ এখন থেকে নতুন পদ্ধতিতে সমস্ত দপ্তরের বিদ্যুতের বিল গ্রহণ করা হবে৷ তিনি বলেন, নিগমের আওতাধীনে সারা রাজ্যে ৭ লক্ষ ৪০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে৷ এতো বিশাল গ্রাহকদেরকে অক্ষুণ্ণ্ বিদ্যুৎ পরিষেবা প্রদানের পাশাপাশি বিদ্যুতের বিলও সংগ্রহ করতে হবে৷ তেমনি ভাবে সারা রাজ্যে ৪০ হাজার কিমি সার্ভিস লাইনের দেখা শুনার জন্যও দপ্তরে প্রচুর লোকের প্রয়োজন রয়েছে৷ এজন্য দপ্তরের উদ্যোগে জেলাশাসক বা ব্লক কার্যালয়ের সহযোগিতায় ২/৩ জন শ্রমিককে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ছোটখাটো মেরামতের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের পর দায়িত্ব দেওয়া হবে৷ তিনি রাজীবগান্ধী গ্রামীণ বিদ্যুৎতায়ন প্রকল্পের আওতায় (দ্বিতীয় পর্যায়ে) যে কাজ চলছে তা দ্রুত শেষ করার উপর জোর দেন৷ বৈঠকে মুখ্যসচিব যশপাল সিং, অর্থ দপ্তরের প্রধান সচিব ডা জি এস জি আয়েঙ্গার, বিদ্যুৎ দপ্তরের সচিব এস কে রাকেশ প্রমুখ এই নতুন পদ্ধতির বিভিন্ন বিষয়গুলির উপর আলোচনা করেন৷ এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান মুখ্য বনসংরক্ষক, সি এম ডি সহ বিভিন্ন দপ্তরের উচ্চপর্যায়ের আধিকারিকগণ৷
এদিন মহাকরণে বিদ্যুৎমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় ৩০-৪০ শতাংশ ভোক্তা বিদ্যুতের বকেয়া বিল সময়মতো মিটিয়ে দিচ্ছেন না৷ তবে, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে৷ বহু ভোক্তাদের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে৷ অনেকের বিরুদ্ধে সার্টিফায়েড কেইস করা হয়েছে৷ এদের মধ্যে অনেকে বকেয়া বিল মিটিয়ে দিতে সম্মত হলে তাদেরকে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে৷ আগামীদিনেও বিদ্যুতের বকেয়া বিল যারা দীর্ঘ সময় ধরে মেটাবেন না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top