News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের আট বিধায়ক বিজেপিতে এলে স্বাগত ঃ বিপ্লব, কোন অবস্থাতেই বিজেপিতে যাব না জানালেন সুদীপ
Image

কংগ্রেসের আট বিধায়ক বিজেপিতে এলে স্বাগত ঃ বিপ্লব, কোন অবস্থাতেই বিজেপিতে যাব না জানালেন সুদীপ

Sudip BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ ত্রিপুরায় অবাম রাজনৈতিক ক্ষেত্রে এক অনিশ্চিত পরিস্থিতির মুখে দিশাহীনতার চক্রব্যুহে পড়েছেন কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ও নেতারা৷ প্রকাশ্যে দলের হাইকমান্ডের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনার পর এই দল আকঁড়ে থাকা যাবে না এটা যখন প্রায়ই স্পষ্ট, তখন প্রশ্ণ দেখা দিয়েছে সেই বিক্ষুব্ধরা কোন পথ বেছে নেবেন৷ আজ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব স্পষ্টই বলেছেন, ২০১৮ সালে নির্বাচনে ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি যে কোন দলের নেতা বিধায়কদের দলে নিতে আপত্তি নেই৷ রাজ্যের কংগ্রেসের ৮ বিধায়ক যদি বিজেপিতে আসতে চান তাহলে তাঁদেরকে স্বাগত৷ তবে, তিনি এটাও বলেছেন যে, কংগ্রেসের ৮ বিধায়ককে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে দলের তরফে কোন প্রস্তাব দেওয়া হয়নি৷ পক্ষান্তরে প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ এই প্রতিবেদককে জানিয়েছেন, যে কোন অবস্থাতে তিনি বিজেপিতে যোগ দেবেন না৷
আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালা বদলের জোড় প্রত্যাশী বিজেপি৷ ক্ষমতা দখল করে শাসকের গদিতে বসা সম্ভব না হলেও অন্তত বিরোধী দলের তকমা কেড়ে নিতে চাইছে বিজেপি৷ বিজেপি সভাপতির মতে, রাজ্যে এক অরাজকতার পরিস্থিতি কায়েম হয়েছে৷ এখানে নারীরা সুরক্ষিত নন৷ পাশাপাশি চারিদিকে দুর্নীতিতে ছেঁয়ে গেছে৷ ফলে, এই অস্থির পরিস্থিতির হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে পরিবর্তন অতি আবশ্যক হয়ে উঠেছে৷ মূলত, অবাম যে কোন দলের নেতাদেরই কাছে পেতে চাইছে বিজেপি৷ তাঁর মতে, কংগ্রেস, আইএনপিটি কিংবা আইপিএফটি যে কোন দলের নেতারা বিজেপিতে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে৷ এমনকি শাসক দল সিপিএম থেকেও কোন নেতা বিজেপিতে আসতে চাইলে তাঁকেও বরণ করে নেওয়া হবে৷ এদিন তিনি দাবি করে বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনের প্রাক্মুহূর্তে শাসক দল ভেঙে কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন৷ ইতিমধ্যে সারা রাজ্যে বাম বিরোধী প্রচার জোরদার করা হচ্ছে৷ ফলে, আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শক্তি আশাতীত বেড়ে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন৷
এদিকে, বিদ্রোহ ঘোষণার পর দলত্যাগ নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক মহলে এরই মাঝে প্রাক্তন বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়েছেন, বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্ণই আসে না৷ কারণ, বিজেপির সাথে নীতিগত এবং মতাদর্শগত বিস্তর ফারাক রয়েছে৷ যে নীতির প্রশ্ণে বামেদের সাথে সমঝোতায় কংগ্রেস হাইকমান্ডের সমালোচনায় সরব হয়েছেন, সেই একই মতাদর্শ ফারাক থাকায় বিজেপির সাথেও আপোষ করা যায় না বলে মন্তব্য করেন তিনি৷ এরই সাথে আপাতত দলত্যাগ নিয়ে সমস্ত জল্পনা খারিজ করে দিয়েছেন প্রাক্তন বিরোধী দলনেতা৷
উল্লেখ্য, কংগ্রেস পরিষদীয় দলনেতার পদ থেকে পদত্যাগ করার পর সুদীপ রায় বর্মণ তাঁর অনুগামীদের নিয়ে দলত্যাগ করবেন কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে৷ সম্প্রতি সুদীপবাবু সদলবলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে প্রচার হয়েছে৷ কারণ, প্রদেশ কংগ্রেস কার্যকরী সভাপতির পদ থেকে বিধায়ক আশিস কুমার সাহা পদত্যাগ করার পর দলের সাত বিধায়ক মিলে একত্রে তৃণমূলে যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়৷ এদিকে, কংগ্রেস হাইকমান্ড দলবিরোধী অবস্থানের জের প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণকে শোকজ নোটিশ করার পর তার জবাবও তিনি পাঠিয়ে দিয়েছেন৷ শোকজ নোটিশের জবাবে হাইকমান্ডকে নিয়ে আরো বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি৷ ইতিমধ্যে পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী সুদীপ রায় বর্মণকে দেয়া শোকজ নোটিশের জবাব পেয়েছেন বলে স্বীকার করেছেন৷ তবে, এখনও পর্যন্ত হাইকমান্ড সুদীপের বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট করেনি৷ ফলে, আগামীদিনে রাজ্যে কংগ্রেসের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখনই বলা মুশকিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top