News Flash

  • Home
  • Uncategorized
  • ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরীচ্যুতি মামলা শুনানির জন্য গেল সুপ্রিম কোর্টের মূল বেঞ্চে
Image

১০,৩২৩ জন শিক্ষকের চাকুরীচ্যুতি মামলা শুনানির জন্য গেল সুপ্রিম কোর্টের মূল বেঞ্চে

SUPREME COURTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি চ্যুতির মামলাটি অবশেষে সুপ্রিমকোর্টের মূল বেঞ্চে শুনানির জন্য গিয়েছে৷ বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারের কাছ থেকে মামলাটি সুপ্রিমকোর্টে মূল বেঞ্চে শুনানির জন্য গিয়েছে৷ এবিষয়ে আইনমন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, শিক্ষকদের চাকুরিচ্যুতি সংক্রান্ত তিনটি মামলাই সুপ্রিমকোর্টের মূল বেঞ্চে শুনানির জন্য গিয়েছে৷ প্রাইভেট পার্টির সমস্ত কাগজপত্র তৈরি হয়নি৷ তাদেরকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে৷ এই ১৫ দিনের মধ্যে সমস্ত কাগজপত্র জমা দিলেই সুপ্রিমকোর্টের মূল বেঞ্চে মামলাগুলি শুনানির দিন ধার্য করা হবে৷
এদিকে, রাজ্যের ভারপ্রাপ্ত আইনসচিব একে নাথ জানিয়েছেন, শিক্ষকদের চাকুরিচ্যুতির মামলাটি আগামী জুন অথবা জুলাই মাসে সুপ্রিমকোর্টের মূল বেঞ্চে শুনানির জন্য উঠবে৷ এদিন, রেজিস্ট্রার রাজ্যের কাছে জানতে চেয়েছেন যে সমস্ত নোটিশ প্রেরণ করার কথা ছিল তা প্রেরণ করা হয়েছে কিনা৷ রাজ্য জানিয়েছে, সংবাদ পত্রে বিজ্ঞাপনের মাধ্যমে সমস্ত নোটিশ প্রেরণ করা হয়েছে৷ তখন রেজিস্ট্রার রাজ্যকে লিখিতভাবে বিষয়টি জানানোর জন্য বলেছেন৷ ফলে, খুব শীঘ্রই চাকুরিচ্যুতির মামলা সুপ্রিমকোর্টের মূল বেঞ্চে শুনানি শুরু হবে বলে আইনসচিব জানিয়েছেন৷
উল্লেখ্য, ত্রিপুরা হাইকোর্টের রায়ে ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরি বাতিল হয়ে যায়৷ হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিমকোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে৷ দীর্ঘদিন ধরে রেজিস্ট্রারের কাছে এই মামলায় শুনানি চলছিল৷ এরই মাঝে ত্রিপুরা হাইকোর্টের রায়কে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিমকোর্ট স্থগিত রাখে৷
উল্লেখ্য, ত্রিপুরা হাইকোর্টের রায়ে ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়ে যাওয়ার পর মহা সমস্যায় পড়েছিল রাজ্য সরকার৷ হাইকোর্টের নির্দেশে বদল করা হয় চাকুরী নীতি৷ তার সাথে শিক্ষক নিয়োগে রাজ্য সরকার চালু করে টেট৷ কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সেই অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী৷ এদিকে, এই মামলায় সুপ্রিম কোর্ট মানবিক দৃষ্টিভঙ্গিতে রায় দেবে বলে আশাবাদী রাজ্য সরকার৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top