News Flash

Image

ভুল স্বীকারের রাজনীতি

CONGRESS CPIMভুল আর ভুল৷ রাজনীতিতে একের পর এক ভুল৷ রাজনৈতিক নেতারা ভুল করিতে যেমন সময় লাগে না তেমনি ভুল স্বীকার করিতেও বিন্দুমাত্র সময় লাগে না৷ ভুল করা আর স্বীকারের জন্য সিপিএম দল বিখ্যাত হইয়া আছে৷ এখন দেখা যায় সেই পথের অনুসারী কংগ্রেসও৷ কংগ্রেস ভুল স্বীকার করে৷ পশ্চিমবঙ্গে সিপিএমের সঙ্গে জোটবদ্ধ হইয়া তৃণমূল হঠাইবার সংগ্রামে সামিল হইয়াছে কংগ্রেস৷ নির্বাচনী প্রচারে আসিয়া কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি রাহুল গান্ধী বলিয়াছেন পাঁচ বছর আগে মমতাকে সমর্থন কংগ্রেসের বড় ভুল ছিল৷ সেই ভুলের প্রায়শ্চিত্ত করিতে সিপিএমের সঙ্গে সখ্যতায় মাতিয়াছেন৷ কংগ্রেস তো অজস্র ভুল করিয়াছে৷ বড় ভুল করিয়াছে ভারত বিভাজনকে মানিয়া নিয়া৷ কংগ্রেসের জওহরলাল নেহেরু ও জিন্নার ক্ষমতা লিপ্সাই দ্বিজাতি তত্বের ভিত্তিতে ভারতকে দ্বিখন্ডিত করা তো আরেক ভুল৷ যে ভুলের কোনও ক্ষমতা নাই৷ লক্ষ লক্ষ উদ্বাস্তুদের জীবনে সেই রিক্ত নিঃস্বতার ঘটনা অবর্ণনীয় দুঃখ কষ্টের জন্য কাহারা দায়ী এই প্রশ্ণ তো বার বার উঠিয়াছে৷ সেই ভুলের ইতিহাস ভুলিয়া গেলে বর্তমান বুলের ফলে কতখানি মাশুল দিতে হইয়াছে তাহার হিসাব কে করিবে? সিপিএম দল তো একের পর এক ভুল করিয়াছে৷ এই দলের ঐতিহাসিক ভুলের কারণে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হইতে পারিলেন না৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধীতা করিয়া ইউপিএ সরকারের উপর হইতে সমর্থন প্রত্যাহার করার কারণে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট গঠনের প্রক্রিয়া সহজ হয়৷ যদি ইউপিএ সরকারের উপর হইতে সিপিএম সেদিন সমর্থন প্রত্যাহার না করিতেন হয়তো কংগ্রেস মমতাকে সমর্থন করিত না৷
আজ রাহুল গান্ধী ভোটের রাজনীতিতে নামিয়া ভুল স্বীকারের রাজনীতি চালাইয়াছেন৷ কিন্তু আজ সিপিএমের সঙ্গে জোট করিয়া কংগ্রেস কি কোনও ভুল করে নাই? আবার পাঁচ বছর পর কি তিনি বলিবেন না ‘সিপিএমের সঙ্গে জোট করিয়া ভুল করিয়াছি৷’ বুজে৩ায়া পার্টি কংগ্রেসকে যেখানে উঠিত বসিতে গালাগাল চালইত, সেই সিপিএম এখন কি সৎ স্বচ্ছ হইয়া যাইবে! আজ ভাবিবার সময় আসিয়াছে৷ কংগ্রেসের ভবিষ্যত পরিণতি কোন্ পথে আগাইতে থাকে সেই প্রশ্ণও আছে৷ সুতরাং রাজনীতিতে কোনটা ভুল আর শুদ্ধ তাহা ভবিষ্যতই বলিতে পারে৷ আজ রাহুল গান্ধী যেভাবে তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করিয়াছেন, আগামী দিনে পথ কতদূর যাইবে?
রাজনীতিতে কোনও নীতি নাই৷ যাহারা নীতির বুলি নিয়া আকাশ বাতাস কাঁপাইতে থাকেন তাহারা কি জানেন না আজকের যুব সমাজ কতখানি বিপন্ন, বিপথে চাতি হইতেছে৷ আজকের সুনাগরিকই তো দেশের ভবিষ্যত৷ কিন্তু রাজনীতির কালো থাবা তো ভবিষ্যত নাগরিকদের, দেশের কর্ণধার যাঁহারা হইবেন তাহাদের সর্বনাশ সাধন করিতেছে৷ এই ভুলের মাশুল তো দেশবাসীকে দিতে হইবে৷ কংগ্রেসের দূর্দিনের ইতিহাসও তো দেশবাসী দেখিয়াছে৷ ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধীর পতন হয়৷ কেন্দ্রে অকংগ্রেসী সরকার প্রতিষ্ঠা হয়৷ এই ত্রিপুরায় কংগ্রেসীরাই রাতারাতি দল বদল করেন৷ তখন ত্রিপুরায় কংগ্রেস বিরোধী সিএফডি ও জনতা পার্টির সঙ্গে সরকার গঠন করে৷ কিন্তু সিপিএম দুইটি সরকার হইতেই বিপ্লব করিয়া সরিয়া পড়ে৷ সেইদিন হইতেই ত্রিপুরার ক্ষমতার মসনদে সিপিএমের জয়যাত্রার সূচনা হয়৷ এরাজ্যে সিপিএম ক্ষমতার মসনদে অভিষিক্ত হইবার ক্ষেত্রে শচীন্দ্রলাল সিংহ, সমীর রঞ্জন বর্মন, রাধিকা রঞ্জন গুপ্ত প্রমুখদের অবদান তো অস্বীকার করিবার সুযোগ নাই৷ সেই ইতিহাস ভুলিয়া গেলে বর্তমান ও ভবিষ্যত রাজনীতির সম্ভাবনা সম্পর্কে ধারণা করা কঠিন হইবে৷ রাজনীতিতে ভুল স্বীকার ও সুবিধাবাদী নীতি৷ এই সুবিধাবাদ যুগ যুগ ধরিয়াই প্রবাহমান৷ রাজনীতির এই ঐতিহ্য সহজে মুছিয়া যাইবার নহে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top