News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগরে বিএসএফের হামলায় মহিলাসহ গুরুতর জখম সাতজন
Image

কমলাসাগরে বিএসএফের হামলায় মহিলাসহ গুরুতর জখম সাতজন

BSF TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ আবারও সীমান্তের জওয়ানদের দ্বারা গুরুতর আহত সাতজন৷ যার মধ্যে একজন মহিলাও রয়েছে৷ কমলসাগরের রাজারটিলা এলাকায় নিত্যদিনের মতো সোমবার বিকেলবেলা রাজারটিলা  এলাকার এক মহিলা সীমান্তের তারকাটা বেড়ার পাশে গরু চড়াতে যায়৷ ঐ সময় কর্তব্যরত জওয়ান তাকে বাধা দেয়৷ এবং বিশ্রী ভাষা গালিগালাজ করতে থাকে৷ এমন সময় এলাকার কয়েকজন  পুরুষরা এগিয়ে গেলে তাদের মারতে শুরু করে৷ তৎক্ষণাৎ পুরুষের দৌড়ে বাড়িতে বলে আসলে দেবীপুর বিওপির ১৫৬নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা রাজারটিলা বাড়িতে এসে বাড়িঘর ভাঙচুর চালায় এবং ঘরের যাবতীয় ঘর থেকে বের করে উঠানের মধ্যে ফেলে দেয় এবং যুবকরা এগিয়ে আসলে রাজারটিলার মিলন দাস, শংকর দাস, চন্দন সরকার, জীবন দাস, তপন দাস, বীণা সরকার ও অজয় দাসকে বেধড়ক মারধর  করে৷ যার মধ্যে চারজন মধুপুর  হাসপাতালে এবং ৩জন হাঁপানিয়া হাসপাতালে রয়েছে৷ তাছাড়া  এক মহিলাকে কাপড়চোপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানির চেষ্টা চালায়৷ অভিযুক্ত  বিএসএফ হলেন তাপস বর্মণ, সঞ্জিত দাস,  তপন মন্ডল  প্রমুখ৷ পরবর্তী সময়ে কমলাসাগর ফাঁড়ি থানার পুলিশ ছুটে যায়৷ অভিযুক্তদের নামে থানায় মামলা করে৷ জানা যায়, প্রায় সময়েই দেবীপুর বিওপির  ১৫৮নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা নিরীহ জনগণের উপর অত্যাচার চালায়৷ এনিয়ে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top