News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানবন্দরে তাজা কার্তুজ সহ ধৃত বিএসএফের রাইফেলম্যান
Image

বিমানবন্দরে তাজা কার্তুজ সহ ধৃত বিএসএফের রাইফেলম্যান

Police encounterনিজস্ব, প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ বিমানে করে বুলেট বহন করার দায়ে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে পুলিশ৷ জানা গেছে, শুক্রবার দুপুরে স্পাইসজেটের বিমানে করে কলকাতা যাচ্ছিলেন বিএসএফ জওয়ান সুধীর কুমার সিং৷ তিনি হ্যান্ড ল্যাগেজে করে একটি বুলেট বহন করছিলেন৷ বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনীতে হ্যান্ড ল্যাগেজ এক্সরেতে পরীক্ষা করার সময় বিষয়টি ধরা পড়লেও সিআইএসএফ জওয়ানরা সঙ্গে সঙ্গে তাকে আটক করেননি৷ কিন্তু ঐ বিএসএফ জওয়ান বিমানে চড়ার পর সিআইএসএফ কর্তৃপক্ষের টনক নড়ে৷ সঙ্গে সঙ্গে সিআইএসএফ জওয়ানরা দৌড়ে গিয়ে বিমান থেকে ঐ বিএসএফ জওয়ানকে নামিয়ে নেয় এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেন৷ এই ঘটনায় সিআইএসএফ জওয়ানদের কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে৷ পাশাপাশি প্রশ্ণ উঠেছে, বিএসএফ জওয়ান কিভাবে হ্যান্ড ল্যাগেজে করে বুলেট নিয়ে যাচ্ছিলেন৷ জানা গেছে, ঐ জওয়ানের বাড়ি বিহারে৷ বিএসএফ কর্তৃপক্ষের মতে, প্রত্যেক জওয়ানকেই ডিউটি ছাড়ার আগেই অস্ত্রশস্ত্র, বুলেট ইত্যাদি ব্যারাকে জমা দিতে হয়৷ তা সত্ত্বেও ঐ বিএসএফ জওয়ান ব্যাগে করে বুলেট কেন এবং কি করে নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে এসেছে তা নিয়ে নানা প্রশ্ণ উঠছে৷ সাফাই দিতে গিয়ে জনৈক নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ান বলেন, হয়ত বা ভুলবশত বুলেটটি ঐ জওয়ানের ব্যাগে রয়ে গেছে৷ উল্লেখ্য, এর আগেও বিমানে যাতায়াতকরার সময় বুলেট সহ নিরাপত্তা বাহিনীর জওয়ানকে আটক করা হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top