News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষায় পূর্বোত্তরে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন
Image

বর্ষায় পূর্বোত্তরে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন

MAUSAMনিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১২ এপ্রিল৷৷ চারপাশে যাকেই জিজ্ঞাসা করবেন কেমন আছেন, মোটামুটি সকলে একই উত্তর দেবেন, ‘উফ যা গরম তাতে আর কেমন থাকা যায়’৷ সত্যিই চৈত্র মাস গেলই না এখনও, তার আগে থেকেই গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে৷ অনেকে তো আবার অসুস্থও হয়ে পড়ছেন৷ গরমের হাত থেকে কীভাবে রেহাই পাবেন বুঝতে পারছেন না কেউ৷ সারাদিন রোগ, গরম, ঘাম, নাজেহাল করে দিচ্ছে জনজীবন৷ তবে এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার আশার আলো দেখাচ্ছে আবহাওয়া দপ্তর৷
শুধু গরমেই নাজেহাল নয়, তীব্র জলকষ্টে ভুগছে অনেক জায়গার মানুষ৷ শস্য উৎপাদন ভালো হচ্ছে না৷ খাবারের দাম বেড়ে যাচ্ছে৷ আবহাওয়ার জন্য একের পর এক সমস্যা৷ মৌসম ভবনের পক্ষ থেকে জানা গিযেছে, স্বাভাবিকের থেকে তাপমাত্রা সবসময় বেশি থাকল্যে বৃষ্ট্যি খুব তাড়াতাড়ি আসবে৷ এবং স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে বৃষ্টি হবে এবছর৷ এই খবরের ওপর নির্ভর করেই তাই কৃষিবিভাগকে শস্য উৎপাদনের বিভিন্ন পরিকল্পনা নেওয়ার আবেদন করেছে মৌসম ভবন৷
এল নিনোর প্রভাবে এ বছর তেমন ঠান্ডা পড়েনি৷ তেমনি অতিরিক্ত পরিমাণে গরমে প্রাণ যায় যায় অবস্থা দেশের মানুষের৷ তবে মৌসম ভবনের পক্ষ থেকে জানা গিয়েছে, এল নিনোর প্রভাব কাটিয়ে তাড়াতাড়ি দেশে আসতে চলেছে বর্ষা৷
এবার বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে৷ তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস দেশবাসীকে মঙ্গলবার স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর৷ পর পর দুবছর খরার পর অতিরিক্ত বৃষ্টি তাই কৃষি উপাদান ও আর্থিক প্রগতির পক্ষে সহায়ক হবে বলে মানছেন বিশেষজ্ঞরা৷ মৌসম ভবনের ডিজি লক্ষণ সিং রাঠোর এদিন জানিয়েছেন, চলতি বছরে স্বাভাবিকের থেকে ৬ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে৷ এদিন আগাম পূর্বাভাস দিতে গিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার বর্ষায় ১০৬ শতাংশ বৃষ্টি হবে৷ সারা দেশেই এই অতিরিক্ত বৃষ্টি হবে৷
তবে উত্তরপূর্বের রাজ্যগুলি এবং দক্ষিণপূর্ব ভারত বিশেষ করে তামিলনাড়ুতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে৷ আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল লক্ষণ সিং রাঠোর জানিয়েছেন, খরা কবলিত মেরঠওয়াড়াতেও ভাল বৃষ্টি হবে৷ দীর্ঘকালীন গড়ের (এলপিএ) ৯০ শতাংশের কম বৃষ্টি হলে ঘাটতি ধরা হয়৷ ৯০-৯৬ শতাংশ হলে স্বাভাবিকের থেকে কম এবং ৯৬-১০৪ শতাংশ বৃষ্টিকে স্বাভাবিক ধরা হয়৷ ১০৪-১১০ শতাংশ বৃষ্টিকে স্বাভাবিকের থেকে বেশি আর ১১০-এর বেশি হলে অতিরিক্ত৷ ভারতের কৃষি বৃষ্টির জলের ওপর অনেকটাই নির্ভরশীল৷ মাত্র ৪০ শতাংশ এলাকা সেচের জলের আওতায় রয়েছে৷ জিডিপির ১৫ শতাংশ আসে কৃষি থেকে৷ ৬০ শতাংশ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ৷ ২০১৫-১৬ শস্য বর্ষে খারাপ বর্ষার জন্য ১০টি রাজ্যকে খরা কবলিত ঘোষণা করা হয়েছে৷ কৃষকদের সাহাযার্থে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top