News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোপন্য বিকল্প পথে আনার দাবী
Image

পেট্রোপন্য বিকল্প পথে আনার দাবী

MANIK DEY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ বর্ষা নিয়ে দুশ্চিন্তায় রাজ্য সরকার৷ বিশেষ করে জাতীয় সড়কের বেহাল দশার কারণে পেট্রো পণ্যের সংকট মোচনে বিকল্প ভাবনাচিন্তা করা হয়েছে৷ সে মোতাবেক কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে চিঠি পাঠিয়ে পেট্রো পণ্যগুলি বিকল্প পথ ব্যবহার করে বাংলাদেশ দিয়ে এই রাজ্যে আনার জন্য রাজ্য সরকার অনুরোধ জানিয়েছে৷ মঙ্গলবার মহাকরণে পরিবহনমন্ত্রী মানিক দে জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে চিঠি পাঠিয়ে বাংলাদেশকে ব্যবহার করে রাজ্যে পেট্রো পণ্য আমদানির বিষয়টি মঞ্জুরির জন্য অনুরোধ জানানো হয়েছে৷ জাতীয় সড়কে এমনিতেই বেহাল দশা৷ ফলে, বর্ষা মরশুমে জাতীয় সড়ক দিয়ে পেট্রো পণ্য আমদানি করা কষ্টসাধ্য হবে৷ এদিন, পরিবহনমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে প্রবেশের ক্ষেত্রে দুদিক দিয়ে যানবাহন ঢুকছে৷ রাতাছড়া থেকে চুড়াইবাড়ি এবং লোয়ারপোয়া থেকে চুড়াইবাড়ি হয়ে রাজ্যে পণ্যবাহী ট্রাকগুলি ঢুকছে৷ কিন্তু জীর্ণকায় এই রাস্তাগুলি দিয়ে যানবাহন মারাত্মক ঝঁুকি নিয়ে চলাচল করছে৷
পরিবহনমন্ত্রী এদিন, উদ্বেগ প্রকাশ করে বলেন, লোয়ার পোয়া থেকে চুড়াইবাড়ি ৮ কিলোমিটার জাতীয় সড়ক বর্ষা মরশুমের আগে সংস্কার করা আসাম সরকারের পক্ষে সম্ভব হয়ে উঠবে না৷ স্বাভাবিকভাবেই এই পথ দিয়ে পেট্রোপণ্য আমদানি অনিশ্চিত বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি৷
পরিবহণমন্ত্রী জানান, সে মোতাবেক কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে বাংলাদেশ ব্যবহার করে পেট্রো পণ্য আমদানির জন্য অনুরোধ জানানো হয়েছে৷ তবে এখনো পর্যন্ত মন্ত্রকের তরফে কোন ইতিবাচক সাড়া মিলেনি৷
তবে, রাজ্যে চাল-চিনির মজুত নিয়ে কোন চিন্তা নেই রাজ্য সরকারের৷ পণ্যবাহী রেলে করে পর্যাপ্ত চাল-চিনি রাজ্যে ঢুকছে৷ ফলে, এফসিআই গোদামে চাহিদা অনুযায়ী চাল-চিনি মজুত রয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top