নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয় এমবিবি বিশ্ব- বিদ্যালয়ের উপাচার্য পদে ডা. গৌতম বসু আগামী ১৫ এপ্রিল দায়িত্ব নিচ্ছেন৷ ফলে, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম সেদিন থেকেই শুরু হয়ে যাবে বলে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন৷
মঙ্গলবার মহাকরণে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, রাজ্যপাল তথাগত রায় এমবিবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে ডা. গৌতম বসুকে নিযুক্ত করেছেন৷ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়ক বিভাগে প্রধান হিসেবে কর্মরত৷ বাংলা নববর্ষের ঠিক পরেরদিন তিনি রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করবেন৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উপাচার্য পদে ডা বসুর মেয়াদ কাল পাঁচবছর৷ তিনি আরো জানিয়েছেন, রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, কলা, বাণিজ্য এবং বিজ্ঞানবিভাগের বিল্ডিং নির্মাণ হয়ে গেছে৷ এই কমপ্লেক্সে ১৫ এপ্রিল থেকেই বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হবে৷ রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক সেশন আগস্ট মাস থেকে শুরু হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷
পাশাপাশি তিনি এও জানান, এমবিবি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পঠনপাঠনের বিষয়গুলি নির্ণয় করবেন৷ শুধু তাই নয়, ফ্যাকাল্টি, রেজিস্ট্রার এবং প্রশাসনিক আধিকারিকদেরও নির্দিষ্ট নিয়ম মোতাবেক নিয়োগ করা হবে৷ আপাতত ছয়টি কলেজ নিয়ে রাজ্যের প্রথম নিজস্ব বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করছে৷ এমবিবি, বিবিএম, মহিলা কলেজ, রামঠাকুর কলেজ, আইন কলেজ এবং টিআইটি এই ছয়টি কলেজ এমবিবি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়েছে৷
এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়িত্ব নিচ্ছেন ১৫ই
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















