News Flash

  • Home
  • Uncategorized
  • উইলিয়াম -কেট : দুদিনের অসম সফরে কাজিরাঙা অভয়ারণ্যে ঘুরলেন, মাতলেন বিহুর তালে
Image

উইলিয়াম -কেট : দুদিনের অসম সফরে কাজিরাঙা অভয়ারণ্যে ঘুরলেন, মাতলেন বিহুর তালে

Kate-and-Willতেজপুর, ১৩ এপ্রিল (হি.স) : ভারত সফরে গতকাল মঙ্গলবারই অসম পেঁৗছেছেন রাজ দম্পতি | ৱুধবার কাজিরাঙা অভয়ারণ্যে গেলেন উইলিয়াম ও কেট | সেখানে একশৃঙ্গী গন্ডার দেখার পাশাপাশি পশু সংরক্ষণ নিয়ে খোঁজ খবর নেন ব্রিটেনের রাজ দম্পতি| কথা বলেন, অভয়ারণ্যের কর্মী ও স্থানীয় পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠনের কর্মীদের সঙ্গে | আর কাজিরাঙা ঘোরার ফাঁকে রাজকীয় এই জুটি স্থানীয়দের সঙ্গে মেতে ওঠেন বিহু গানের তালে |
আজ সকাল থেকেই হুড খোলা জিপে ঘুরে বেড়ালেন কাজিরাঙা অভয়ারণ্যে | কথা বললেন বন দপ্তরের আধিকারিক ও স্থানীয় মানুষদের সঙ্গে| এখানকার স্থানীয় মানুষেরা কীভাবে জঙ্গলে থাকা জীবজন্তুদের সঙ্গে প্রায় একইসঙ্গে বসবাস করছেন জানতে চান সেই রহস্য| পাশাপাশি যে ভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় একশৃঙ্গী গন্ডারের শিংয়ের চাহিদা বাড়ছে| সেখানে কী করে এই গন্ডারদের পাচারকারীদের হাত থেকে বাঁচানো হচ্ছে আলোচনা করেন তা নিয়েও|
উল্লেখ্য, গতকালই দেশের রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মধ্যাহ্নভোজের পর সোজা অসম উড়ে যান ইংল্যান্ডের যুবরাজ ও রানী | দুদিনের সফরে অসমে প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটকে স্বাগত জানাতে তেজপুর বিমানবন্দরে হাজির ছিলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও তাঁর স্ত্রী ডলি গগৈ| রীতি মেনে অসমের পবিত্র মুগা গামোসা দিয়ে সস্ত্রীক যুবরাজকে সাদরে বরণ করেন মুখ্যমন্ত্রী| গত রাতেই অসমের লোক উত্সব বিহুতে অংশ নিয়েছিলেন তাঁরা | সেখানে নাচে গানে ভরে উঠেছিল সন্ধ্যা| পাতে পড়েছিল অসমের ঘরোয়া পিঠে| বিলাইতি বাৱু হয়ে উঠেছিলেন বিহু পরবের প্রধান অতিথি|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top