News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্রজদের পথ অনুসরণ, কংগ্রেসের ৩৫ জন যুব নেতা পদত্যাগ করে বিঁধলেন হাইকমান্ডকে
Image

অগ্রজদের পথ অনুসরণ, কংগ্রেসের ৩৫ জন যুব নেতা পদত্যাগ করে বিঁধলেন হাইকমান্ডকে

youth congনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ প্রদেশ কংগ্রেসে বিদ্রোহ ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে৷ পদত্যাগী অগ্রজদের অনুসরণ করে সোমবার রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ব্লকের ৩৫ জন যুব কংগ্রেস সভাপতি ও সহ সভাপতি পদত্যাগ করেছেন৷ তবে এখনই তারা দলত্যাগ করছেন না৷ অগ্রজদের সিদ্ধান্ত মোতাবেক তাদের পথই অনুসরণ করবেন বলে পদত্যাগী যুব নেতারা জানিয়েছেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে যুব নেতারা আরও জানিয়েছেন, যুব কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি অমরিন্দর সিং রাজা ব্রার কাছে ৩৫ জনের স্বাক্ষর করা পদত্যাগ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে৷ রাজ্যে কংগ্রেসের যুব নেতাদের এই বিদ্রোহ প্রদেশ কংগ্রেসের বুকে আরও একটি পেরেক পঁুতে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
এমনিতেই বিরোধী দলনেতার পদ থেকে সুদীপ রায় বর্মনের পদত্যাগের পর তাঁর পথ অনুসরণ করে প্রদেশ কংগ্রেস কার্যকরী সভাপতি আশীষ কুমার সাহা এবং যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী পদত্যাগ করেছেন৷ তাতে স্বাভাবিকভাবেই ধারনা করা হচ্ছিল রাজ্যে বিদ্রোহের আগুন আরও বিস্তার পাবে৷ সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার সভা বয়কট করেছেন বিধায়ক প্রণজিৎ সিংহ রায়৷ তাতে বর্মন শিবিরের পাল্লা ক্রমেই ভারী হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে৷ কংগ্রেসের যুব ব্রিগেড কুক্ষিগত করে রেখেছেন সুদীপ বাবু৷ ফলে সুশান্ত চৌধুরী, ভিকি প্রসাদরা তাঁর প্রতি আনুগত্য দেখাতে গিয়ে রাজ্যে যুব কংগ্রেস শিবিরে বড় ধরনের ধস ফেলার কৌশল নিয়েছেন বলেই মত রাজনৈতি পর্যবেক্ষক মহলের৷ এদিন, পদত্যাগী যুব নেতাদের বক্তব্যে বিষয়টি আরও গভীরভাবে স্পষ্ট হয়ে গিয়েছে৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পদত্যাগী যুব নেতারা পশ্চিমবঙ্গে বামেদের সাথে কংগ্রেসের সমঝোতাকেই এই বিদ্রোহের কারণ হিসেবে দেখিয়েছেন৷ তাদের স্পষ্ট কথা একেক রাজ্যে একেক রকম নীতি তারা মেনে নেবেন না৷ পশ্চিমবঙ্গে এক নীতি, কেরালা এবং ত্রিপুরায় পৃথক নীতি, তাতে রাজনৈতিক আদর্শচ্যুতি ঘটেছে বলে কংগ্রেসের যুব ব্রিগেড ক্ষোভ প্রকাশ করেছে৷ শুধু তাই নয়, সুদীপ রায় বর্মনের থেকে আরও এক কদম এগিয়ে কংগ্রেস হাইকমান্ডের প্রতি কড়া ভাষায় সমালোচনা করেছেন৷ দলের এই আদর্শচ্যুতির জন্য যুব নেতারা কংগ্রেস হাইকমান্ডই মূল দায়ী বালে তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷ দলে ক্রমবর্দ্ধমান বিদ্রোহের জন্যও কংগ্রেস হাইকমান্ডকেই দায়ী করা হয়েছে৷ ফলে, আগামীদিনে রাজ্যে কংগ্রেসের গঙ্গাপ্রাপ্তি ঘটলে তার দায় হাইকমান্ড এড়িয়ে যেতে পারবে না বলে যুব নেতারা স্পষ্ট করে দিয়েছেন৷ এদিন, যুব নেতারা জানিয়েছেন রাজ্যের সমস্ত ব্লকের যুব কংগ্রেসের সভাপতি এবং সহ সভাপতিরা পদত্যাগ করবেন৷ তাতে রাজ্যে কংগ্রেস সাইন বোর্ড সর্বস্ব হয়ে পড়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top