News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে পাঠানকোটের বায়ুসেনা হামলায় অভিযুক্ত মাসুদ আজহারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল এনআইএ আদালত
Image

অবশেষে পাঠানকোটের বায়ুসেনা হামলায় অভিযুক্ত মাসুদ আজহারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল এনআইএ আদালত

চণ্ডীগড়, ৯ এপ্রিল (হি.স.) : পাঠানকোটের বায়ুসেনা ছাউনিতে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত মাসুদ আজহারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল এনআইএ আদালত| গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আজহারের ভাই আবদুল রউফ ও অন্য দুই সন্দেহভাজনের বিরুদ্ধেও| এরা প্রত্যেকেই পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য|
মোহালিতে এনআইএ-র বিশেষ আদালতে মাসুদ আজহার, তার ভাই আবদুল রউফ এবং অন্য দুই সন্দেহভাজন কাসিফ জান ও শাহিদ লতিফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে| পাঠানকোটে হামলায় এদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে এনআইএ-র তরফে|
এনআইএ-র তরফে জইশ-ই-মহম্মদের সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ পেশের পরই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হল| যার মধ্যে পাক জঙ্গি সংগঠনের দুই সদস্য জান ও শাহিদের ফোনালাপের রেকর্ডও পেশ করা হয়েছে আদালতে| তাছাড়া পাকিস্তানের একটি ওয়েবসাইটে আপলোড করা মাসুদের ভাই আবদুল রউফের একটি ভিডিওয় আদালতে পেশ করা হয়েছে| যেখানে সে এই হামলার কথা স্বীকার করেছে বলে দাবি জাতীয় গোয়েন্দা সংস্থার|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top