News Flash

  • Home
  • Uncategorized
  • লাদাখে ফের তুষারধসে চাপা পড়ল সেনা জওয়ান
Image

লাদাখে ফের তুষারধসে চাপা পড়ল সেনা জওয়ান

জম্মু, ২৫ মার্চ (হি.স.): লাদাখে ফের তুষারধসে চাপা পড়ল সেনা জওয়ান| শুক্রবার সকালে টহল দেওয়ার সময় তুষারধসের কবলে পড়েন দুই জওয়ান| তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আশঙ্কাজনক অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে| তবে অপর এক সেনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সেনা সূত্রে খবর| তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাজওয়ানরা|
সিয়াচেন হিমবাহে যাওয়ার অন্যতম পথ লাদাখের তুরটুক| গত ফেব্রুয়ারিতে এখানেই ভয়াবহ তুষারধসের কবলে পড়েছিল ১০ সেনা| সেনাদের মৃতু্য হলেও টানা ছদিন ৩৫ ফুট বরফের নীচে চাপা থাকার পর জীবিত উদ্ধার করে হয়েছিল হনুমানথাপ্পাকে| যদিও শেষ পর্যন্ত মৃতু্যর কাছে হার মানেন তিনি| বরফের নীচে চাপা থাকায় দুটি ফুসফুসেই থাবা বসিয়েছিল নিউমোনিয়া| মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে| সব রকম চেষ্টা সত্ত্বেও একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে মৃতু্য হয় তাঁর|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top