News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা অপহরণ মামলায় দু’জনকে দশ বছরের কারাদন্ড
Image

নাবালিকা অপহরণ মামলায় দু’জনকে দশ বছরের কারাদন্ড

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ নাবালিকা অপহরণের মামলায় দুজনকে দশ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করলেন উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালত৷ কাঞ্চনপুর থানাধীন সাতনালার বাসিন্দা অপহরণে অভিযুক্ত বিজন নাথ(৫৫) এবং তার স্ত্রী ললিতা রিয়াং(৪০)কে আদালত ভারতীয় দন্ডবিধি ৩৬৬ ধারায় দশ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে৷ পাশাপাশি দশ হাজার টাকা জরিমানাও করেছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি সাতনালার জনৈকা নাবালিকাকে অপহরণ করে হরিয়ানার এক যুবকের সাথে বিয়ে দিতে নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা৷ কিন্তু পুলিশের তৎপরতায় কাঞ্চনপুর তেমাথায় তাদেরকে আটক করা সম্ভব হয় এবং নাবালিকাও উদ্ধার হয়৷ তার পরদিন অর্থাৎ ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি ঐ নাবালিকা কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগে জানান, সাতনালার বাসিন্দা বিজন নাথ এবং তার স্ত্রী ললিতা রিয়াং নাবালিকাকে ফোন করে ডেকে আনে৷ তার পর তাকে নিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেয়৷ সেখানে হরিয়ানার এক যুবক মোহন প্রকাশের সাথে ঐ নাবালিকার বিয়ের বন্দোবস্ত করে অভিযুক্তরা৷ কিন্তু কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে কাঞ্চনপুর তেমাথায় গাড়িটি আটক করে এবং নাবালিকাকে উদ্ধার করে৷
নাবালিকার লিখিত অভিযোগের ভিত্তিতে কাঞ্চনপুর থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে৷ এই মামলায় পুলিশ আদালতে চার্জশিট জমা দেয় এবং সমস্ত তথ্য প্রমাণ এবং সাক্ষ্য বাক্যের ভিত্তিতে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে৷ বুধবার অভিযুক্তদের সাজা শোনানো হয়৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top