News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীরদেয়া প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোন মিল নেই, বাজেটের বিরোধীতা করে মিছিল বামেদের
Image

প্রধানমন্ত্রীরদেয়া প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোন মিল নেই, বাজেটের বিরোধীতা করে মিছিল বামেদের

Michilনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ কেন্দ্রীয় বাজেটকে জনস্বার্থ বিরোধী এবং দিশাহীন আখ্যায়িত করে বামদলগুলো প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে৷ বুধবার সিপিএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আগরতলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনী এসে সভায় মিলিত হয়৷ এখানে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা দলীয় মুখপাত্র গৌতম দাস৷ অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, সদর মহকুমা সম্পাদক সুভাশিষ গাঙ্গুলি, ডিওয়াইএফআই র াজ্য সম্পাদক অমল চক্রবর্তী, নারীনেত্রী রূপা গাঙ্গুলি, বিধায়ক রতন দাস প্রমুখ৷
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য গৌতম দাস বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার আজ থেকে ২১ মাস আগে দেশের ক্ষমতায় আসার আগে লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেশবাসীর কাছে ভোট চাওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কেন্দ্রের শাসন ক্ষমতায় আসলে ‘সুদিন’ আসবে৷ বেকার সমস্যার সমাধান করবে, জিনিসপত্রের দাম করবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে, ব্যবসাবাণিজ্য চাঙ্গা হবে, গৃহিণীদের কোন অভাব থাকবে না৷ কিন্তু প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের কোন মিল নেই৷ প্রতিশ্রুতির সঙ্গে বাজেটকে মেলালে দেখা যায় তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমানে এই বাজেট প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত৷ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য গৌতম দাস আরো বলেন, ২০০৮ সাল থেকে বিশ্ব অর্থনীতিতে মন্দাদশা চলছে৷ এই মন্দাদশা ক্রমশ প্রলম্বিত হচ্ছে৷ মন্দাদশা থেকে বেরিয়ে আসার কোন পথ মিলছে না৷ প্রবৃদ্ধির হার বাড়ছে না৷ তিনি বলেন, শিল্পজাত সামগ্রী আমাদের দেশে প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে৷ কিন্তু তা কেনার লোক নেই৷ মন্দাদশার ফলে সবচেয়ে বেশি আঘাত নেমে এসেছে বেকারদের উপর৷ কর্মসংস্থানের সুযোগ সঙ্কুচিত হয়েছে৷ নতুন কর্মসংস্থানের কোন সুযোগ তৈরি হয়নি৷ অর্থনৈতিক সংকটের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে৷ গৌতমবাবু বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে এই রাজ্যের মানুষ বা দেশের মানুষ আর কি বা প্রত্যাশা করতে পারে৷ কেন্দ্রীয় সরকারের রেল বাজেট ও সাধারণ বাজেটকে জনস্বার্থ বিরোধী ও দিশাহীন আখ্যায়িত করে এই বাজেটের প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী তীব্র বিক্ষোভ আন্দোলন সংগঠিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷
কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে ছাত্র সংগঠন এসএফআইও৷ ছাত্র সংগঠন দুদিন ব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে৷ এরই অঙ্গ হিসেবে বুধবার সূর্যমণিনগরস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে মূল ফটকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷ প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, কংগ্রেস সরকারের আমলে শিক্ষাখাতে বাজেট অনেক কমছিল৷ বর্তমান বিজেপি সরকারও কংগ্রেসের অনুকরণেই কেন্দ্রীয় বাজেটে শিক্ষাখাতে খুব কম বরাদ্দ করেছে৷ কেন্দ্রীয় সরকারের শিক্ষা বিরোধী মনোভাবের তীব্র সমালোচনা করেছেন তিনি৷ কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী বাজেটের প্রতিবাদে ছাত্র যুব সমাজকে বৃহত্তর প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে৷ আগামীকাল রাজ্যের প্রতিটি কলেজেও প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে বলে ছাত্র নেতা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top