News Flash

  • Home
  • Uncategorized
  • ইউসুফ কমিশনের রিপোর্ট বিধানসভায় প্রকাশ করার রাজ্য সরকারের আর্জি মঞ্জুর হাইকোর্টে
Image

ইউসুফ কমিশনের রিপোর্ট বিধানসভায় প্রকাশ করার রাজ্য সরকারের আর্জি মঞ্জুর হাইকোর্টে

Bimal Sinha Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ আগামী বিধানসভা অধিবেশনে বহুল চর্চিত বিমল সিনহা হত্যা মামলায় ইউসুফ কমিশনের রিপোর্ট পেশ করা হবে বলে উচ্চ আদালতে সময় চেয়ে আবেদন জানায় রাজ্য সরকার৷ সোমবার ২৯ ফেব্রুয়ারী উচ্চ আদালতের নির্দেশে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করার অন্তিম দিন ছিল রাজ্য সরকারের জন্য৷ এদিন রাজ্য সরকার আদালতের কাছে আগামী বিধানসভা অধিবেশন পর্য্যন্ত সময় মঞ্জুর করার আবেদন জানালে উচ্চ আদালত তাতে সম্মত হয়৷
আদালত সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে রিপোর্টটি প্রকাশ করার জন্য আরো চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে উচ্চ আদালতের কাছে৷ উচ্চ আদালত আগামী ১৮ এপ্রিলের মধ্যে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছে৷ উল্লেখ্য, প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য রাজ্য সরকার ইউসুফ কমিশন গঠন করেছিল৷ কমিশন প্রায় পনের বছর আগে তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে৷ কিন্তু রাজ্য সরকার বছরের পর বছর তদন্ত রিপোর্ট চেপে রেখেছে৷ রিপোর্টটি প্রকাশ করার জন্য বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসা হচ্ছিল৷ কিন্তু রিপোর্টটি প্রকাশ করা হচ্ছিল না৷ আইনজীবী কল্যাণী রায় এবিষয়ে উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন৷ এই জনস্বার্থ মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠে৷ পনের বছর আগে ইউসুফ কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরও সে রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশিত না হওয়ায় বিভিন্ন মহলে সন্দেহের দানা ক্রমশ বাড়ছে৷ অবশেষে রিপোর্টের চাপে পড়ে রাজ্য সরকার তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে সম্মত হয়েছে৷ সেক্ষেত্রে আরো কিছুটা সময় চেয়েছে রাজ্য সরকার৷ রিপোর্টটি প্রকাশিত হলে রাজ্য সরকার আইনী ফ্যাসাদে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন৷ হয়ত সে কারণেই ইউসুফ কমিশনের রিপোর্টটি প্রকাশে রাজ্য সরকার বিলম্ব করছে৷ অবশ্য আগামী ১৮ এপ্রিলের মধ্যে রিপোর্টটি জমা পড়লেই আসল রহস্য জনসমক্ষে উদঘাটিত হবে৷ রাজ্যবাসী সেইদিনের অপেক্ষায় রয়েছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top