News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি তিন, গুরুতর জখম পনের জন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি তিন, গুরুতর জখম পনের জন

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২৯ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে পথ দুর্ঘটনায় আরো তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আগরতলা শহর এলাকার চানমাড়ির রাবার বোর্ড সংলগ্ণ এলাকায় বিকেলে ভ্রমণ করতে গেলে একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষক৷ শিক্ষকের নাম রাখাল সরকার৷ তার বাড়ি নন্দননগরের এসডিও চৌমুহনী এলাকায়৷ জানা যায়, তিনি প্রতিদিনের মতই বিকেলে ঐ রাস্তা দিয়ে হাঁটতে গিয়েছিলেন৷ তখনই একটি দ্রুতগামী বাইক এসে তাকে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে তিনি গুরুতরভাবে জখম হন৷ বাইক চালকও বাইক নিয়ে ছিটকে পড়ে আহত হয়৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আহত শিক্ষককে আইএলএসে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ কিন্তু সে সময় মিলেনি৷ এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষক রাখাল সরকার৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে, পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করেছে৷
দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার পি আরবাড়ি থানা এলাকায় সোমবার দুপুর একটা নাগাদ একটি দ্রুতগামী বলেরো গাড়ির ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ছাত্রীর নাম ইশিতা বিশ্বাস (৮)৷ সে সুকল ছুটির পর বাড়িতে ফিরছিল৷ রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী গাড়িটি এসে তাকে চাপা দেয়৷ তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পুরাতন রাজবাড়ি থানায় গাড়ি সহ আত্মসমর্পণ করেছে চালক কবীর মিয়া৷ গাড়িটির নম্বর টিআর০৩-ই-১৫১৩৷ এদিকে, দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা এলাকায় পথ অবরোধ করেন৷ এর ফলে দীর্ঘক্ষণ রাজনগর বিলোনিয়া রাস্তায় যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও দুর্ঘটনাস্থলে ছুটে যান৷ খুনী গাড়ি ও চালকের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তারা৷ তারপরই এলাকাবাসী পথ অবরোধমুক্ত করেন৷ এলাকাবাসীর অভিযোগ গাড়িটি গরু পাচারের জন্য যাচ্ছিল৷ প্রতিনিয়তই এই সড়ক পথ দিয়ে বাংলাদেশে গরু পাচার করা হয় বলে অভিযোগ৷ পুলিশ এসব দ্রুতগামী যানবাহনের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা নিচ্ছে না৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী৷
এদিকে, গতকাল রাতে ঋষ্যমুখ থানা এলাকায় একটি কাঠ বোঝাই অটো উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম লালু মহাজন৷ জানা গেছে, কাঠ নিয়ে যাওয়ার সময় টিআর-০৩-৪০৯২ নম্বরের অটোটি উল্টে যায়৷ তাতে কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শ্রমিকের৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ শ্রমিকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ জানা গেছে, অটোটিতে চোরাই কাঠ পাচার করা হচ্ছিল৷
অপর আরেকটি দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন৷ সংবাদ সূত্রে জানা গেছে, অম্পি ব্লকে সিপিএম জয়ী হওয়ায় বিজয় মিছিল থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন সিপিএম সমর্থক৷ তৈদুর তুইসিলং এলাকায় বাজিরাও পাড়াতে দুর্ঘটনার কবলে পড়ে একটি বলেরো পিকআপ ভ্যান৷ গাড়িটি ৮০ ফুট খাদে পড়ে যায়৷ তাতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে৷ এদের মধ্যে ১৫ জনকে তেলিয়ামুড়া হাসপাতালে এবং ৫ জনকে অম্পি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়৷ তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি ঈশানচন্দ্র রিয়াং, প্রমীলা রিয়াং, বিতুরুং রিয়াং, নবীন দেববর্মা, অবিরুং রিয়াং এবং বাসুদেব সহ ৭জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালক পালিয়েছে৷

Releated Posts

৩ শতাংশ ডিএ-ডিআর বৃদ্ধি থেকে নতুন কর্মসংস্থান, রেশন সামগ্রী—মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্তকে স্বাগত বিজেপির

আগরতলা, ৭ অক্টোবর:  রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনারদের ৩ শতাংশ ডিআর বৃদ্ধি, বিভিন্ন…

ByByReshmi Debnath Oct 7, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top