News Flash

  • Home
  • Uncategorized
  • আমাদের দেশপ্রেম শেখাবেন না, রাজ্যসভায় আক্রমণাত্মক ইয়েচুরি
Image

আমাদের দেশপ্রেম শেখাবেন না, রাজ্যসভায় আক্রমণাত্মক ইয়েচুরি

sitaramyechuriনয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি৷৷ আমাদের দেশপ্রেম শেখাবেন না৷ দেশপ্রেম বলতে ঠিক কি বুঝায়, তা আমরা জানি৷ বৃহস্পতিবার রাজ্যসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিজেপি সরকারকে বিঁধে এমনই মন্তব্য করেছেন রাজ্যসভা সদস্য সীতারাম ইয়েচুরি৷
এদিন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আমাদের দেশপ্রেম শেখাবেন না৷ দেশ প্রেম বলতে ঠিক কি বুঝায়, তা আমরা জানি৷ আমরা মেকি দেশপ্রেমিক নই৷ দেশপ্রেম কখনোই আমাদের অসহিষ্ণু হয়ে উঠতে দেয়নি৷ জাতীয়তাবাদ আর দেশপ্রেমের নামে গোটা একটা বিশ্ববিদ্যালয়কে (জেএনইউ) কাঠগড়ায় দাঁড় করাবেন না৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে জোর বিতর্কে জড়িয়ে পড়েন ইয়েচুরি৷ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ঘটনা ও হায়দ্রাবাদের গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা নিয়ে ইয়েচুরি কড়া সমালোচনা করেন সরকারের৷ ইয়েচুরি বলেন, জেএনইউয়ে সরকার ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজনের সৃষ্টি করছে৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রকাশ্যে মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত৷ ইয়েচুরির ওই মন্তব্যের প্রেক্ষিতে পরে তার ভাষণে জেটলি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাধীন মত প্রকাশের অধিকার অবশ্যই থাকা উচিত৷ কিন্তু এটাও দেখতে হবে, তা যেন অসহিষ্ণু হয়ে না ওঠে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top