News Flash

  • Home
  • Uncategorized
  • এবার আয়কর দফতর হানা দিল বিশ্বের সবচেয়ে সস্তা ফোন নির্মাতা সংস্থার দফতরে
Image

এবার আয়কর দফতর হানা দিল বিশ্বের সবচেয়ে সস্তা ফোন নির্মাতা সংস্থার দফতরে

ITনয়ডা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : এবার আয়কর দফতর হানা দিল বিশ্বের সবচেয়ে সস্তা ফোন নির্মাতা সংস্থার দফতরে| সূত্রের খবর, শুক্রবার রাতেই রিংগিং বেলস-এর সদর দফতর নয়েডার অফিসে তল্লাশি চালাল আয়কর দফতরের আধিকারিকরা| আয়কর দফতরের আধিকারিকদের বক্তব্য, যে সংস্থা গত বছর মাত্র কয়েক লক্ষ টাকার ব্যবসা করেছে তারা লক্ষ লক্ষ ফোন তৈরির টাকা পেল কিভাবে| আর এত সস্তায় কীভাবেই বা ফোন বিক্রি করছে তারা| এই সমস্ত তথ্য খতিয়ে দেখতেই রিংগিং বেলস-এর দফতরে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা|
সবচেয়ে সস্তা ফোনের শ্রষ্ঠা মোহিত গোয়েল একজন মধ্যবিত্ত পরিবারের সদস্য| তার পরও পার্টসের থেকে কম দামে কীভাবে ফোন তৈরি করছেন তিনি| এর জবাবদিহি তলব করেছে আয়কর দফতর| সূত্রের খবর, সংস্থার যাবতীয় নথি বাজেয়াপ্ত করে তা খতিয়ে দেখছেন আয়কর কর্তারা| আয়কর দফতরের আধিকারিকরা মনে করছেন, প্রস্তাবিত ফোনটির বাজারে বিক্রির দাম প্রায় তিন হাজার টাকা হওয়া উচিত| তবে এত সস্তায় দেওয়ার কারণটা এখন খুঁজে বের করা বড় চ্যালেঞ্জ আয়কর দফতরের আধিকারিকদের কাছে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top