নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ দক্ষিণী সাংসৃকতিক সংস্থার রজত জয়ন্তীবর্ষী উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা শহরে শোভাযাত্রা সংগঠিত করেন দক্ষিণীর শিল্পী ও কর্মকর্তারা৷
দক্ষিণী সাংসৃকতিক সংস্থার রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে রবীন্দ্রভবনে দুদিনব্যাপী সাংসৃকতিক অনুষ্টানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠান শুরুর আগে আগরতলা শহরে শোভাযাত্রা সংগঠিত করা হয়৷ শোভাযাত্রা মেলারমাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবনে এসে সমবেত হয়৷ রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে দক্ষিণীর সম্পাদক প্রণব সাহা বলেন, রজতজয়ন্তী বর্ষে আবৃত্তি শিল্পকে আরো বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে প্রচার ও প্রসারের লক্ষ্যে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে৷
দক্ষিণীর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে দক্ষিণীর সম্পাদক প্রণব সাহা সংস্থার পক্ষ থেকে শিল্পপ্রেমী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷
2016-02-19

