News Flash

  • Home
  • Uncategorized
  • আমিরের জন্য সুখবর, খরা-হীন মহারাষ্ট্রের দূত হচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট
Image

আমিরের জন্য সুখবর, খরা-হীন মহারাষ্ট্রের দূত হচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট

aamir khanমুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): অসহিষ্ণুতা ইসু্যতে মুখ খুলে প্রবল সমালোচিত হয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট| ইনক্রেডিবল ইন্ডিয়া-র ব্র্যান্ড অ্যাম্বাসডর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আমির খানকে| সেই স্মৃতি এখনও অটুট দেশবাসীর মনে| এরই মধ্যে আমির খানের জন্য সুখবর| মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার তাঁকে রাজ্যের একটি প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসডর করার কথা ভাবছে বলে খবর|
খরা-হীন মহারাষ্ট্রের জন্য একটি বিশেষ প্রজেক্ট শুরু করতে চলেছে মহারাাষ্ট্র সরকার| বিশেষ সূত্রের খবর, সেই প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কথা আমির খানের| মহারাষ্ট্রের বিভিন্ন গ্রামে গিয়ে তিনি একটি সেচ প্রকল্পের উদ্বোধন করবেন বলেই শোনা যাচ্ছে|
বুধবারই মুম্বইয়ের একটি অনুষ্ঠানে এই উদ্যোগের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| সেই মঞ্চে তঁার সঙ্গে উপস্থিত থাকবেন আমির খানও| মহারাষ্ট্রের রাজ্য সরকারের এই উদ্যোগ, `জলযুক্ত শিবার অভিযান’ আগামী পঁাচ বছরে প্রায় ২৫ হাজার গ্রামকে খরা মুক্ত করবে বলেই মনে করছে রাজ্য প্রশাসন| উল্লেখ্য, গত বছরে প্রায় ৩২০০ চাষীর মৃতু্য রাজ্য সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে| আর তাই এই উদ্যোগ|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top