News Flash

  • Home
  • Uncategorized
  • গুপ্তচরবৃত্তির অভিযোগে মুম্বইয়ের এক ইঞ্জিনিয়রকে তিনবছরের সাজা শোনাল পাকিস্তানের সেনা আদালত
Image

গুপ্তচরবৃত্তির অভিযোগে মুম্বইয়ের এক ইঞ্জিনিয়রকে তিনবছরের সাজা শোনাল পাকিস্তানের সেনা আদালত

court hammerপেশোয়ার, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : গুপ্তচরবৃত্তির অভিযোগে মুম্বইয়ের এক ইঞ্জিনিয়রকে তিনবছরের সাজা শোনাল পাকিস্তানের সেনা আদালত|
২০১২ সালে পাকিস্তানে নিখোঁজ হয়ে গিয়েছিলেন হামিদ নেহাল আনসারি নামে ওই ব্যক্তি| গুপ্তচরবৃত্তির অভিযোগে রবিবার তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে| পেশোয়ারের সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে আনসারিকে| পাকিস্তানের সেনা আইন অনুযায়ী আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাতে পারবেন তিনি| ভারত হাই-কমিশনের মাধ্যমে এব্যাপারে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে| সেখানকার সরকারকে আনসারির নিরাপত্তা ও দেখভালের যথোপযুক্ত বন্দোবস্ত করতে বলেছে| গুপ্তচরবৃত্তির জন্য আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের কথা স্বীকার করে নিয়েছেন আনসারি| জানা গিয়েছে মোট সাতটি ফেসবুক অ্যাকাউন্ট ছিল তাঁর| ছিল ৩০টি ইমেল অ্যাড্রেস| বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আনসারির হাতে এসেছিল বলেও জানা গিয়েছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top