News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছ সুর্ভেকশন প্রকল্পে সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় প্রথম মহিশূর
Image

স্বচ্ছ সুর্ভেকশন প্রকল্পে সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় প্রথম মহিশূর

বেঙ্কাইয়া নাইডু
বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : স্বচ্ছ সুর্ভেকশন প্রকল্পের আওতায় করা সমীক্ষা অনুযায়ী ২০১৬ সালে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় প্রথম হল কর্নাটকের মহিশূর| দ্বিতীয় স্থানে রয়েছে চণ্ডীগড় এবং তৃতীয় হয়েছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি| সবচেয়ে অপরিচ্ছন্ন শহর ঝাড়খণ্ডের ধানবাদ|
এই প্রকল্পের আওতায় সমীক্ষা চালানো হয়েছিল ভারতের ৭৩টি শহরের ওপর| নয়া এই প্রকল্পের মূল লক্ষ্যই ছিল ২০১৪ সালে শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের `স্বচ্ছ ভারত অভিযান’কে সফল করা| সেই অভিযান বাস্তবে কতটা সফল হয়েছে সেজন্যেই স্বচ্ছ সুর্ভেকশন সমীক্ষা চালানো হয় ৭৩টি শহরের ওপর| দেখা হয়েছে এই সমস্ত শহরে গণশৌচালয় ব্যবস্থা কেমন, যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নতমানের, সাধারণ নাগরিক সরকারি ও বেসরকারি পরিষেবা কত দ্রুত পায়, পেলেও তার মান কেমন|
এই সমীক্ষা অনুযায়ী ভারতের কয়েকটি অপরিচ্ছন্ন শহরের মধ্যে রয়েছে বারাণসী, মহারাষ্ট্রের কল্যান ডোমবিভিলি, জামশেদপুর, গাজিয়াবাদ, রায়পুর, মেরঠ, পটনা, ইটানগর, আসানসোল এবং ধানবাদ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top