News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় নাবালিকার বিয়ে বন্ধ করলেন এলাকাবাসী
Image

সোনামুড়ায় নাবালিকার বিয়ে বন্ধ করলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের কলমচৌরা থানা এলাকার রহিমপুরের  উত্তর পাড়ার এক নম্বর ওয়ার্ডে নাবালিকার বিয়ে বন্ধ করলেন স্থানীয় জনগণ৷ প্রশাসনের কর্মকর্তারা এগিয়ে এসে নাবালিকা কন্যাকে বিয়ে না দিতে এলাকাবাসীদের পরামর্শও দেন৷
1244444444444রাজ্যের সীমান্তবর্তী কলমচৌরার রহিমপুরের উত্তর পাড়ার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীল মিয়ার নাবালিকা কন্যা নবম শ্রেণীর ছাত্রীকে প্রতিবেশী আক্তার হুসেনের সঙ্গে বিয়ের দিনক্ষণ স্থির করেন৷ তাতে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন শুরু হয়৷ নাবালিকা কন্যার বিয়ে  বন্ধ করার জন্য এলাকার লোকজন প্রশাসনের দ্বারস্থ হন৷ এলাকাবাসীর আহ্বানে সাড়া দিয়ে সোনামুড়ার এসডিএম সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা কলমচৌরার গ্রামে আসেন৷ গ্রাম প্রধান সহ অন্যান্যরাও সমবেত হন৷ বৈঠকে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষকেও ডাকা হয়৷ পাত্রকেও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়৷ এসডিএম সহ প্রশাসনের কর্মকর্তারা উভয় পরিবারকে বোঝান যে অপ্রাপ্তবয়সে  বিয়ে দেওয়া কিংবা বিয়ে করা আইনত অপরাধ৷ উভয়পক্ষই বিষয়টি মেনে নেয়৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৩ বছরের মধ্যে তাদের বিয়ে কোনভাবেই হবে না৷ এই সময়ের মধ্যে  বিয়ে হলে উভয়পক্ষকেই আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে৷ উভয়পক্ষই লিখিতভাবে তাতে সম্মতি দেয়৷ এবিষয়ে জানতে চাওয়া হলে এসডিএম বলেন, আইনগত ভাবে নাবালিকার বিয়ে হতে দেওয়া যায় না৷ সেজন্যই এলাকায় বৈঠক করা হয়৷ আরক্ষা প্রশাসনের পদস্থ আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন৷ উভয়পক্ষই  বিষয়টি ব ঝতে পেরেছে৷ ছাত্রীটি মাত্র ক্লাস নাইনে পড়ে৷ বয়স ১৫ বছর৷ দুপক্ষই বুঝতে পেরেছে৷ প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত উভয়পক্ষই বিয়ের জন্য অপেক্ষা করতে সম্মত হয়েছে৷ এসডিএম বলেন, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করার জন্য৷ সঠিকভাবে শিক্ষা নিলে ছেলেমেয়েদের স্বাবলম্বী করা সম্ভব হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top