সাব্রুমে পার্কে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ সাব্রুমের কালাপানিয়া পার্কে বুধবার দুপুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সাব্রুমের কালপানিয়া পার্কে এক ব্যাক্তির রহস্যজনক মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ মতদেহটি প্রথমে স্থানীয় জনগণ দেখতে পায়৷ তারপর খবর দেয়া হয় পুলিশকে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়৷ এদিকে, মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ণ রয়েছে বলে জানা গিয়েছে৷ পুলিশ তদন্ত করছে৷