News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬১১ হামলার সঙ্গে যুক্ত ছিল আইএসআই ও পাক সেনাবাহিনী, বিস্ফোরক স্বীকারোক্তি হেডলির
Image

২৬১১ হামলার সঙ্গে যুক্ত ছিল আইএসআই ও পাক সেনাবাহিনী, বিস্ফোরক স্বীকারোক্তি হেডলির

নয়াদিল্লি ও মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ে ২৬১১ হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইনটেলিজেন্সি (আইএসআই) এবং পাক সেনাবাহিনী| এনআইএ-র জেরায় এমনই বিস্ফোরক মন্তব্য করেছে ২৬১১-র মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলি| আদালতে গোপন জবানবন্দি দেওয়ার ঠিক একদিন আগে হেডলি মন্তব্য করেছে, ২৬১১ হামলার সঙ্গে যুক্ত ছিল আইএসআই ও পাক সেনাবাহিনী|
এনআইএ-র তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী হেডলি জানিয়েছে, লস্করের হাফিজ সঈদের অনুমোদনের হামলা হয়| আইএসআই-এর মদতে আর তাদের দেওয়া টাকাতেই হামলার করা হয়| মুম্বই ছাড়াও উপরাষ্ট্রপতির বাড়ি, ইন্ডিয়া গেট ও সিবিআই অফিসেও হামলার জন্য রেইকি করা হয়|
এনআইএ-র জেরায় হেডলি দাবি করেছে, আইএসআই-এর মেজর ইকবাল ও সমির আলি ছিল তার হ্যান্ডলার| লস্কর-এর জাকিউর রহমান লাকভির হ্যান্ডলার ছিল আইএসআই ব্রিগেডিয়ার রিভাজ| হেডলি আরও জানায়, তার গ্রেফতারির পর আইএসআই প্রধান সুজা পাশা লাকভির সঙ্গে দেখাও করে যায়| সূত্রের খবর, জেরায় স্বীকারোক্তি করতে চায়নি মার্কিন নাগরিক হেডলি| কিন্তু চার মাস আগে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল| আমেরিকাকে চাপ দেওয়া হয়| পাকিস্তানকে পুরোপুরি কোনঠাসা করে ফেলতে হেডলির এই স্বীকারোক্তি খুবই জরুরি ছিল|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top