News Flash

  • Home
  • Uncategorized
  • শিল্প ও বাণিজ্যের বিকাশে ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ঃ তপন চক্রবর্তী
Image

শিল্প ও বাণিজ্যের বিকাশে ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ঃ তপন চক্রবর্তী

Tapanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ হাপানিয়ার আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে ২৬ তম শিল্প ও বাণিজ্য মেলা৷ মেলা চলবে আগামী ১০ ফেব্রুয়ারী পর্যন্ত৷ আজ সন্ধ্যায় শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী মেলার উদ্বোধন করেন৷ এ বারের মেলার মোট ২১৫টি ষ্টল রয়েছে৷ এর মধ্যে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য উদ্যোগীদের ষ্টল রয়েছে ৪৫টি৷
মেলার উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, ত্রিপুরা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সিংহ দুয়ার৷ শিল্প ও বাণিজ্যের বিকাশে এ রাজ্যের সম্ভাবনা যেমন বিপুল তেমনি পূর্ব ও উত্তর পূর্ব ভারতের শিল্প বাণিজ্যের বিকাশেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ তিনি বলেন, পূর্ব ভারতকে শিল্প ও বাণিজ্যের দিক থেকে বর্হিমূখী করতে গেলে আমাদের সবচেয়ে বড় অবলম্বন বাংলাদেশ এবং তারপর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি৷ এই সম্ভাবনার কথা মনে রেখেই এ্যাক্ট ইষ্ট পলিসিকে বাস্তবায়নের জন্য ত্রিপুরাকে ভিত্তি করে পরিকল্পনা করতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আর্কষণ করা হয়েছে৷ শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার পরিকাঠামো উন্নয়নে বাংলাদেশের একটা সহায়ক ভূমিকা রয়েছে৷ বাংলাদেশের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই৷ আশুগঞ্জ বন্দর ব্যবহার করে আমাদের রাজ্যে বিভিন্ন নির্মাণ সামগ্রী ও খাদ্য সামগ্রী খুব অল্প সময়ে চলে আসছে৷ আমরা চাই দু’দেশের পারষ্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে৷ শিল্প ও বাণিজ্যিক সম্প্রসাণে দুদেশের জনগণের মধ্যে যে সৌভাতৃত্ববোধ রয়েছে তা আরও সুদৃঢ় হবে৷ আখাউড়া – আগরতলা রেল সংযোগ স্থাপিত হলে দুদেশের সম্পর্ক আরও নিবিড় হবে ৷ তা ত্রিপুরার শিল্প ও বাণিজ্যের বিকাশেও একটা ভূমিকা নেবে৷
তিনি বলেন, রেল গোটা দেশকে যুক্ত করে৷ আগরতলা পর্যন্ত ব্রড গেজ হয়ে গেছে৷ ২০১৭ সালের মধ্যে তা সাব্রুম পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে৷ এই উন্নত যোগাযোগ ব্যবস্থা ও রাজ্যের অভ্যন্তরে শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের যে সহজলভ্যতা রয়েছে থাকে কাজে লাগিয়ে রাজ্যের উদ্যোগীদের শিল্প স্থাপনে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান৷ শিল্প ও বাণিজ্য দপ্তর উদ্যোগীদের সবরকম সহায়তা দেবে৷
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বাংলাদেশের সাথে ত্রিপুরার সম্পর্ক ঐতিহাসিক৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানের কথা তিনি স্মরম করে বলেন, এই বিশ্বায়েেনর যুগে আমরা একে অপরের উপর নির্ভর করে এগিয়ে যাবো৷ তিনি বলেন, ত্রিপুরার উন্নয়নের এক অপার সম্ভাবনা রয়েছে৷ এই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে দুদেশের পারষ্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করতে হবে৷ বিনিয়োগের মাধ্যমে উভয় দেশের সমঝোতা এই অঞ্চলের উন্নয়নের পথকে সুগম করবে৷ তিনি বলেন, আপনার প্রগতি -আমাদেরও প্রগতি৷ তিনি আরও বলেন, আগরতলা ঢাকা হয়ে দুদেশের মধ্যে সড়ক পথে যোগাযোগ চালু হয়েছে৷ পরিকল্পনা করে নদী পথে দুদেশের যোগাযোগ সুগম হতে পারে৷ সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন, ত্রিপুরার এক বিশাল শিল্প সম্ভাবনা রয়েছে৷ উন্নত রেল যোগাযোগ ও বাংলাদেশের সাথে সড়ক যোগাযোগ এই সম্ভাবনাকে উন্মুক্ত করছে৷ রাজ্যের গ্যাস ও কৃষি এবং উদ্যানজাত কাঁচা মাল নিয়ে রাজ্যে শিল্প বিকাশের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে৷ বিদ্যুতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি৷ এই স্বয়ম্ভরতা শিল্প বিকাশে ভূমিকা নেমে৷ তাছাড়া, বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা৷ স্বাগত বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ভি জি জেনার৷ সভাপতিত্ব করেন দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top